অবসর নিচ্ছেন রোনাল্ডো! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র জল্পনা

Must Read

ওয়েব ডেস্ক: জাতীয় দল থেকে কি অবসর নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উয়েফা নেশনস লিগে নরওয়ের বিরুদ্ধে তাঁকে মাঠে নামাননি পর্তুগালের কোচ জর্জে জেসুস। বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময়ে শুক্রবার) ডেনমার্কের বিরুদ্ধে খেলা আছে। কিন্তু তার আগে আচমকা কোপেনহেগেন থেকে নিজের প্রাইভেট জেটে চেপে জাতীয় দল ছেড়ে বেরিয়ে এলেন রোনাল্ডো। তারপর সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছেন যে তাতে বিতর্ক আরও বেড়েছে।

নরওয়ের বিরুদ্ধে বেঞ্চে ছিলেন সি আর সেভেন। কথা ছিল পরে নামানো হবে, কিন্তু কিন্তু তাঁকে বসিয়েই রাখেন কোচ জেসুস। এরপর ডেনমার্কে এসে দলের সঙ্গে অনুশীলন করেননি পর্তুগিজ মহাতারকা, একাকী সময় কাটিয়েছেন জিমে। তা নিয়ে প্রশ্ন করা হলে পর্তুগিজ কোচ জানান, রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ঠিকই আছে। আর তিনি ডেনমার্কের বিরুদ্ধে খেলবেন কি না তা কোচই ঠিক করবেন। এরপরেই জাতীয় দলের শিবির থেকে বিদায় নেন রোনাল্ডো।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে গোল, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের হকি দল

এরপর সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে রোনাল্ডো বলেন, “জাতীয় দলের কোচের সাংবাদিক সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলে আমি শিবির ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। যার জন্য আমি নিজেকে চিরকাল উৎসর্গ করেছি, সেই জাতীয় দল থেকে কেন সরে এলাম, তা যথা সময়ে পর্তুগিজ মানুষদের জানাব। এখন সময় পর্তুগাল দল এবং সমস্ত টিমমেটদের গুড লাক জানানোর।”

এমন বিবৃতির পর স্বভাবতই ৪১ বছর বয়সি রোনাল্ডোর অবসর নিয়ে জল্পনা তীব্র হবে। কিছুদিন আগে তাঁর চির-প্রতিদ্বন্দ্বী লিয়োনেল মেসি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। ফলে ফুটবল বিশ্বের প্রতিটি নাগরিকের প্রশ্ন, তাহলে কি এবার রোনাল্ডোর পালা?

Latest News

স্কুলের সিলেবাসে বড় বদল! বাদ রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’, জায়গা নিচ্ছে ‘শিবাজী উৎসব’, সরল ‘সিরাজদৌল্লা’ও

কলকাতা: রাজ্যের স্কুলের পাঠ্যসূচিতে ফের বড়সড় পরিবর্তন। সিলেবাস থেকে বাদ পড়তে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কবিতা ‘আফ্রিকা’। তার পরিবর্তে...

More Articles Like This