বিমানবন্দরে মসজিদ সংক্রান্ত মামলা, কী হল আদালতে?

Must Read

ওয়েব ডেস্ক: কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর সংলগ্ন মসজিদ বন্ধ করে দেওয়া করে দেওয়ায় মামলা করে মসজিদ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আদালতে মসজিদ কমিটির আইনজীবী কিশোর দত্তর সওয়াল, কলকাতা বিমানবন্দর এলাকায় অবস্থিত মসজিদটি ১৩৬ বছরের পুরনো। এটি বাঁকড়া গ্রামে ছিল। মসজিদটি অক্ষত রেখেই বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। মসজিদটি সবার জন্য সবসময় খোলা নয়। শুধুমাত্র নামাজের সময়ের জন্য।

আইনজীবী বলেন, মসজিদের একটি গেট আছে, যার নাম বাঁকড়া গেট। বিএসএফ-এর তরফে একটি বাসের ব্যবস্থা করা হত এবং স্থানীয় মুসলিম ধর্মাবলম্বী মানুষজন সেই বাসে করে মসজিদে নমাজ পড়তে যেতেন। রাজ্য এখন বলছে এটা করা যাবে না। আমি হিন্দু হই বা মুসলিম, আমার উপাসনার অধিকার আছে।

আরও পড়ুন: বাঁশের নৌকায় পারাপার বন্ধ গোটা রাজ্যে! কড়া নির্দেশ হাইকোর্টের, ৭ অক্টোবর রিপোর্ট রাজ্যকে

সওয়ালে আরও বলা হয়, পুরো গ্রামটি সরিয়ে দেওয়া হয়েছিল এবং এই নির্দিষ্ট জমিটি অক্ষত রাখা হয়েছিল এবং আজ পর্যন্ত এটি সরকারি জমি নয়। ১১ জুলাই থেকে আমাদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, যা ৫০ বছর ধরে চলে আসছিল। হঠাৎ তা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

পরবর্তী শুনানি ৭ অক্টোবর।

Latest News

স্কুলের সিলেবাসে বড় বদল! বাদ রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’, জায়গা নিচ্ছে ‘শিবাজী উৎসব’, সরল ‘সিরাজদৌল্লা’ও

কলকাতা: রাজ্যের স্কুলের পাঠ্যসূচিতে ফের বড়সড় পরিবর্তন। সিলেবাস থেকে বাদ পড়তে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কবিতা ‘আফ্রিকা’। তার পরিবর্তে...

More Articles Like This