চাকা নেই, কোথাও আবার ভাঙা! বর্ধমান মেডিক্যালের জরুরি বিভাগে ২৫ ট্রলির ১৫-ই বিকল, দুর্ভোগ রোগীর পরিজনদের

Must Read

বর্ধমান: হাসপাতালের জরুরি বিভাগে রোগী নিয়ে যাতায়াতের জন্য প্রয়োজন ট্রলি। অথচ সেই ট্রলিরই বেহাল দশা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, জরুরি বিভাগে থাকা ২৫টি ট্রলির মধ্যে ১৫টিই বিকল। কোনওটির চাকা নেই, কোনওটির আবার বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। ফলে গুরুতর অসুস্থ রোগীকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে সমস্যায় পড়ছেন পরিজনেরা।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতির মধ্যে পরিষেবা চলছে। জরুরি বিভাগ থেকে রোগীকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া কিংবা বিভিন্ন পরীক্ষা করানোর জন্য স্থানান্তরের সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে পরিবারের সদস্যদের। বিশেষ করে বয়স্ক, গুরুতর অসুস্থ এবং হাঁটাচলায় অক্ষম রোগীদের ক্ষেত্রে দুর্ভোগ আরও বাড়ছে।
রোগীর পরিজনদের দাবি, অনেক ট্রলির চাকা ঠিকমতো ঘোরে না। কোনও ট্রলির আবার কাঠামোর বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। ফলে ট্রলি ঠেলে নিয়ে যাওয়ার সময় তা নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। তাঁদের অভিযোগ, জরুরি বিভাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকা সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন হলেও তা হচ্ছে না।
হাসপাতালে চিকিৎসা করাতে আসা কয়েক জন রোগীর পরিজনের বক্তব্য, জরুরি বিভাগে চিকিৎসা শুরুর পর প্রয়োজন অনুযায়ী রোগীকে ওয়ার্ড, পরীক্ষা-নিরীক্ষার জায়গা কিংবা অন্য বিভাগে নিয়ে যেতে হয়। সেই সময় সচল ট্রলি না পেলে সমস্যায় পড়তে হয়। গুরুতর অসুস্থ রোগীকে হাঁটিয়ে বা কোলে করে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব বলেও দাবি তাঁদের।
পরিজনদের দাবি, দ্রুত বিকল ট্রলিগুলি মেরামত করা হোক। প্রয়োজন হলে নতুন ট্রলিও আনার ব্যবস্থা করতে হবে। তাঁদের মতে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এমন সরঞ্জাম দীর্ঘদিন বিকল অবস্থায় রাখা উচিত নয়।
এ বিষয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার শান্তনু সেন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Latest News

ইউপিআইয়ে নতুন মাশুল! ২০০০ টাকার বেশি লেনদেনে ০.৪% MDR, সমীক্ষায় নগদে ফিরতে চান ৭৬% ইউজার

নয়াদিল্লি: এত দিন ছোট-বড় কেনাকাটায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা মেটানো ছিল কার্যত মাশুলমুক্ত। এ বার সেই ব্যবস্থায় বদল আসছে। আগামী...

More Articles Like This