30.1 C
Kolkata

দুর্ঘটনার কবলে কবি শ্রীজাত, চলছে চিকিৎসা

Must Read

কলকাতা: দুর্ঘটনার কবলে কবি শ্রীজাত (Srijato)। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়েছেন কবি, গীতিকার তথা পরিচালক। শোনা যায়, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কবি-গীতিকার! শ্রীজাতপত্নী জানালেন, “হাসপাতালে নয়, বাড়িতেই চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে পেশিতে চোট পেয়েছেন। তবে শ্রীজাত আপাতত ভালো রয়েছেন।

মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় আহত জনপ্রিয় কবি, গীতিকার শ্রীজাত (Srijato Bandyopadhyay)। একটি শো সেরে বাড়ি ফেরার পথে হাওড়ার সাঁতরাগাছি (Santragachi) এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। অনুষ্ঠান শেষ করে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন শ্রীজাত। সেই সময় সাঁতরাগাছি এলাকায় পিছন দিক থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জোর এতটাই ছিল যে, কবির গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সেই ধাক্কায় পেশিতে চোট পান তিনি। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিক্রম প্রযোজিত সিনেমায় বলিউডের চ্যাং, কেন সরে দাঁড়ালেন সৃজিত?

Latest News

হরমুজে আটকে রয়েছে ৫৬২ জন ভারতীয় নাবিক, জানাল জাহাজ মন্ত্রক

ওয়েব ডেস্ক : গত ফেব্রিয়ারি থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘর্ষের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে...

More Articles Like This