কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! হুমকি মেল ঘিরে চাঞ্চল্য

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক! বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আসে একটি হুমকি মেল। মেলে দাবি করা হয়, বিমানবন্দরের ভিতরে বোমা রাখা হয়েছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। হুমকি মেল পাওয়ার পরই বিমানবন্দরজুড়ে শুরু হয় তৎপরতা।

নিরাপত্তার স্বার্থে দ্রুত যাত্রীদের নির্দিষ্ট এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিমানবন্দরের বিভিন্ন অংশে চিরুণি তল্লাশি শুরু করে সিআইএসএফ। শেষ পাওয়া খবর অনুযায়ী, তল্লাশিতে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।

আরও খবর : নিউটাউনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ

হুমকি মেলটি সত্যি নাকি শুধুই আতঙ্ক ছড়ানোর চেষ্টা, তা খতিয়ে দেখা হচ্ছে। মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং কারা এর পিছনে রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছেন সাইবার বিশেষজ্ঞরা। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

ফ্লাই দুবাইয়ের ইজরায়েলগামী বিমানের ককপিটে সাম্প্রতিক ঘটনার পর দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তার মধ্যেই কলকাতা বিমানবন্দরে বোমা রাখার হুমকি মেল আসায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

Latest News

‘দেশ ও বাংলার প্রয়োজনে দিল্লি যাচ্ছি’, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক : ইন্ডিয়া ব্লকের (INDIA Bloc) আহ্বানে সাড়া দিয়ে নয়া দিল্লি গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

More Articles Like This