32 C
Kolkata

ভারতীয় ক্রিকেটে স্বর্ণযুগ! ৫ বিশ্বজয়ী দলের সংবর্ধনায় বড় আয়োজন BCCI-এর

Must Read

ওয়েব ডেস্ক: এক বছরের মধ্যেই ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) নজিরবিহীন সাফল্য এসেছে। বিভিন্ন স্তরে একের পর এক আইসিসি ট্রফি (ICC Trophy) জিতেছে ভারতীয় দল। সেই ঐতিহাসিক সাফল্যকে সম্মান জানাতেই এবার এক মঞ্চে পাঁচটি বিশ্বজয়ী দলকে সংবর্ধনা দিতে চলেছে বিসিসিআই (BCCI)। টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) জয়ের পরেই বোর্ডের তরফে জানানো হয়েছে যে, আগামী ১৫ মার্চ নয়াদিল্লিতে বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘নমন অ্যাওয়ার্ডস’-এ (Naman Awards 2026) এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে।

আসলে ২০২৫ সাল থেকে ভারতীয় ক্রিকেটে যেন শুরু হয়েছে সাফল্যের স্বর্ণযুগ। সেই যাত্রা শুরু হয়েছিল সেবছর চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) জয়ের মাধ্যমে। তারপর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছেন হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় দল। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ পুরুষ এবং মহিলা দলও বিশ্বসেরার খেতাব জিতেছে। গত রবিবার টি-২০ বিশ্বকাপ জিতে সেই সাফল্যের তালিকায় আরও একটি ট্রফি যোগ করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল।

আরও পড়ুন: ধোনি, রোহিত থাকলেও বিশ্বকাপ ফাইনালে কেন ছিলেন না কোহলি? কারণ জানলে চমকে উঠবেন

বোর্ড সূত্রে খবর, ১৫ মার্চের অনুষ্ঠানে এই পাঁচটি বিশ্বজয়ী দলকেই আমন্ত্রণ জানানো হবে এবং তাঁদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে। একইসঙ্গে ওই দিনই দেওয়া হবে বোর্ডের বার্ষিক পুরস্কার। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানিয়েছেন, এবার সিনিয়রদের পাশাপাশি জুনিয়র ক্রিকেটারদেরও সমান গুরুত্ব দিয়ে সম্মান জানানো হবে। সেই লক্ষ্যেই পাঁচটি বিশ্বজয়ী দলকে একসঙ্গে মঞ্চে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This