উৎসবের মুখে দূষণে বিশ্বের শীর্ষে কলকাতা! বাতাসের মান নিয়ে বাড়ছে উদ্বেগ

Must Read

ওয়েব ডেস্ক : উৎসবের মুখে কলকাতার (Kolkata) বাতাসের মান (Air Quality Index) নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজধানী। সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টায় কলকাতার বায়ুদূষণ সূচক ছিল ১৮৭। এই মাত্রা স্বাস্থ্যের পক্ষে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।

তালিকায় তুলনামূলকভাবে ভাল জায়গায় রয়েছে দিল্লি (Delhi)। একসময় বায়ুদূষণের তালিকায় প্রায়ই শীর্ষে থাকা দেশের রাজধানী রবিবার ১২৬টি শহরের মধ্যে নবম স্থানে ছিল। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা ষষ্ঠ স্থানে নেমে এসেছে। দূষণের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সিঙ্গাপুরও।

আরও খবর :  ঢাকের বোলে বিশ্বরেকর্ড, পুজোর আগেই গিনেস বুকে কলকাতা!

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাত্রা মোটের উপর সহনীয়। সেখানে কলকাতার সূচক ১৮৭ হওয়ায় উদ্বেগ বেড়েছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, কলকাতার বায়ুদূষণের অন্যতম বড় কারণ ধূলিকণা। শহর ও আশপাশের এলাকায় নির্মাণকাজের ফলে বাতাসে ধুলোর পরিমাণ বাড়ছে। পাশাপাশি, গত এক মাস ধরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা মেরামতির কাজ চলায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

Latest News

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের অভিষেককে ডাকল পুলিশ, সোমবার হাজিরার নির্দেশ

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিট কাণ্ডে (Camac Street Case) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল পুলিশ। রবিবার সকালে...

More Articles Like This