দিল্লিতে ছন্দে ফিরছে রেল পরিষেবা, বাতিল ট্রেনের টিকিট নিয়ে বড় ঘোষণা রেলের

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লিতে (Delhi) ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। ১১ অক্টোবর থেকে আগের সময়সূচি মেনেই চলবে ট্রেন (Train Service)। উত্তর রেলের তরফে এমনটাই ঘোষণা করল। শনিবার সিজেপি আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তার জেরে ৯ ও ১০ অক্টোবর একাধিক ট্রেন বাতিল করা হয়। বেশ কিছু ট্রেনের সময়ও বদল করা হয়েছিল।

রেল সূত্রে খবর, ১০ অক্টোবর সকাল ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা ছিল, এমন একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছিল। বিক্ষোভের জেরে স্টেশন সংলগ্ন এলাকায় যানজট ও নিরাপত্তার সমস্যা হতে পারে, এই আশঙ্কাতেই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর :  দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, তুলে নিতে হবে বিধিনিষেধও

ইন্দোর-দিল্লি রুটেও ট্রেন চলাচলে প্রভাব পড়েছিল। বাতিল করা হয় ডঃ আম্বেদকর নগর-ইন্দোর ট্রেন, ইন্দোর-নয়াদিল্লি স্পেশাল এবং ইন্দোর-নয়াদিল্লি এক্সপ্রেস। বাতিলের তালিকায় ছিল দিল্লিগামী যুবা এক্সপ্রেসও। এ ছাড়া, মুম্বই সেন্ট্রাল থেকে ছাড়ার কথা থাকা রাজধানী এক্সপ্রেস ও অগস্টক্রান্তি এক্সপ্রেসের যাত্রার সময় পাঁচ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। পশ্চিম-মধ্য রেলের ভোপাল ডিভিশনও একটি রাজধানী এক্সপ্রেস বাতিলের কথা জানিয়েছিল।

রতলাম ডিভিশনের জনসংযোগ আধিকারিক মুকেশ কুমার সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, নিশ্চিত টিকিট থাকা যাত্রীরা বাতিল হওয়া ট্রেনের জন্য সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। ট্রেন বাতিল ও সময় পরিবর্তনের জেরে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আগেই দুঃখপ্রকাশ করেছিল রেল।

Latest News

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের অভিষেককে ডাকল পুলিশ, সোমবার হাজিরার নির্দেশ

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিট কাণ্ডে (Camac Street Case) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল পুলিশ। রবিবার সকালে...

More Articles Like This