ডিজিটাল গ্রেফতারির ফাঁদে আড়াই লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ, রেললাইনে মিলল ছাত্রীর দেহ

Must Read

ওয়েব ডেস্ক : সাইবার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় আড়াই লক্ষ টাকা খোয়ানোর পর পটনায় (Patna) এক তরুণীর রহস্যমৃত্যু। শুক্রবার বিহারের পটনা জেলার কুমহার এলাকার কাছে রেললাইনের উপর থেকে ২২ বছর বয়সি ওই স্নাতকোত্তর স্তরের ছাত্রীর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক প্রতারণার জেরে মানসিক চাপে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। যদিও পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে।

রেল পুলিশের সুপার অনন্ত কুমার রায় জানিয়েছেন, গত ৫ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণী। তদন্তকারীদের দাবি, সেপ্টেম্বর মাস থেকেই তিনি কয়েক জন সাইবার প্রতারকের সঙ্গে যোগাযোগে ছিলেন। ‘ডিজিটাল গ্রেফতারি’র ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও খবর :  গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিল্লি, কেরল ও উত্তরপ্রদেশের একাধিক অ্যাকাউন্টে টাকা লেনদেনের তথ্য মিলেছে। সেই লেনদেনের সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। পাশাপাশি, তাঁর ফোনের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। অন্তত ১০টি সন্দেহজনক ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ।

ঘটনাকে ঘিরে আরও রহস্য তৈরি হয়েছে। তরুণীর দেহ উদ্ধারের প্রায় ২০০ মিটার দূর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহও উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুই মৃত্যুর মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তরুণীর মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও নিশ্চিত নয়। পরিবারের খুনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

উৎসবের মুখে দূষণে বিশ্বের শীর্ষে কলকাতা! বাতাসের মান নিয়ে বাড়ছে উদ্বেগ

ওয়েব ডেস্ক : উৎসবের মুখে কলকাতার (Kolkata) বাতাসের মান (Air Quality Index) নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে...

More Articles Like This