15.2 C
New York

বিক্রম প্রযোজিত সিনেমায় বলিউডের চ্যাং, কেন সরে দাঁড়ালেন সৃজিত?

Must Read

কলকাতা: দেব থেকে জিৎ, অঙ্কুশ সহ বাংলার অনেক অভিনেতা অভিনেত্রীই বর্তমানে প্রযোজক। এবার সেই তালিকায় নতুন নাম বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)। তিনি একটি নতুন সিরিজ নিয়ে আসছেন। পয়লা প্রজেক্টেই কাস্টিংয়ের ক্ষেত্রে চমক রেখেছেন অভিনেতা-প্রযোজক! এই ছবিরতে ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত ময়াং চ্যাংয়ের (Meiyang Chang) সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়ার কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)। কাস্টিং ঘোষণার পরও কেন সরে দাঁড়ালেন সৃজিত?

জি ৫-এ আসছে বিক্রমের প্রথম কাজ।সিরিজটির নাম ‘তারকাটা’। বিক্রমের এই ছবিতে রয়েছে নানা চমক। ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত ময়াং চ্যাং! ‘বদমাশ কোম্পানি’-সহ একাধিক ছবি-সিরিজে অভিনয় করেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন সুদক্ষ সঙ্গীত শিল্পীও। এই ছবিতে ময়াংকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। তবে কেবল মায়াং নয়, এই ছবিতে প্রযোজনার পাশাপাশি বিক্রম অভিনয়ও করবেন। এবার এই প্রথম বাংলা প্রজেক্টে দেখা যাবে তাঁকে। যার জন্যে সোমবারই কলকাতায় পা রেখেছেন গায়ক-অভিনেতা। কিন্তু এমন আবহেই জানা গেল, কাস্টিংয়ে নাম ঘোষণার পরও সংশ্লিষ্ট সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন টলিপাড়ার ‘ফার্স্ট বয়’ সৃজিত। জানা গিয়েছে, সোমবার থেকেই কলকাতায় ‘তারকাটা’র শুটিং শুরু হয়েছে।

আরও পড়ুন: পলিটিক্যাল ড্রামায় ছকভাঙা লুকে ইশা-অর্জুন

কলকাতা, শহরতলী ও টাকি মিলিয়ে বিভিন্ন লোকেশনে দিন কয়েক শুটিং চলবে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, দেবেশ রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকারের মতো একঝাঁক তারকা।বিক্রম চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ‘তারকাটা’য় এক অতিথি চরিত্রে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে। যা কিনা সিনেমার এক গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু শোনা যাচ্ছে, কাস্টিং ঘোষণার পর পরিচালক এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। কেন? নেপথ্যের কারণ হিসেবে জানা গেল, ব্যস্ত শিডিউলের জন্যেই ‘তারকাটা’র শুটিংয়ে সময় দিতে পারবেন না সৃজিত মুখোপাধ্যায়।

Latest News

‘৮০ শতাংশ ভোট পড়লে তো জিতবই, ভবানীপুর নিয়ে কনফিডেন্ট শুভেন্দু

কলকাতা: দ্বিতীয় দফায় হাইপ্রোফাইল কেন্দ্র ভবানীপুর (Bhabanipur) কেন্দ্র।এবার হেভিওয়েট প্রার্থীদের লড়াই ভবানীপুর কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু...

More Articles Like This