মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পার্ক করা, মাঠে ঢুকতেই পারছেন না অ্যাথলিটরা  

Must Read

ওয়েব ডেস্ক: গুরগ্রামের তাউ দেবী লাল স্টেডিয়ামে অনুশীলন করতে পারছেন না অ্যাথলিটরা। কারণ কী? হরিয়ানার মুখ্যমন্ত্রী ওই স্টেডিয়ামকে নিজস্ব পার্কিং লট বানিয়ে রেখেছেন।

চারদিন হয়ে গেল, ওই স্টেডিয়ামে অনুশীলন করা তো দূর, ঢুকতেই পারছেন না অ্যাথলিটরা। কারণ মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির হেলিকপ্টার পার্ক করা রয়েছে মাঠের মধ্যে। তিনদিনের সফরে সিঙ্গাপুর গিয়েছেন সাইনি, ফিরে এসে ওই চপারে চেপেই চণ্ডীগড়ে ফিরে যাওয়ার কথা। এদিকে গুরুগ্রাম শহরে রাজ্য কিংবা অসামরিক উড়ান দফতরের কোনও হেলিপ্যাড গ্রাউন্ড নেই। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কপ্টারটি রাখলে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে ককরোচদের জমায়েতে ইউটিউবার ধ্রুব রাঠি, অভিনেতা প্রকাশ রাজ

কাজেই ক্রীড়াবিদদের জন্য নির্মিত অলিম্পিক স্টাইল মাঠ হয়ে গেল পার্কিং লট। এ ব্যাপারে সরকারি আধিকারিকরা স্পষ্ট কথা বলতে নারাজ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম গুরুগ্রামের জেলা ক্রীড়া আধিকারিকের কাছে জানতে চেয়েছিলেন, কেন অ্যাথলিটরা অনুশীলনের অনুমতি পাচ্ছেন না। তিনি বলে দেন, ওই মাঠের পরিচালন ক্ষমতা গুরুগ্রাম মেট্রোপলিটন ডেভেল্পমেন্ট অথরিটির হাতে রয়েছে।

এরপর স্টেডিয়াম কমপ্লেক্স-এর ম্যানেজারের কাছে একই প্রশ্ন করা হয়। তাতে তিনি জানান, যদি মুখ্যমন্ত্রীর অফিস থেকে নির্দেশ আসে স্টেডিয়ামে হেলিকপ্টার পার্ক করার, তাহলে তাঁদের আর কিছুই করার থাকে না।

ভিআইপিদের হেলিকপ্টার চলাচলের জন্য খেলার জায়গা ব্যবহারের বিষয়টি ক্রীড়াবিদ ও কোচদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ক্রীড়াবিদরা জানিয়েছেন, যে এ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রায় প্রতি মাসেই এক বা দু’দিনের জন্য স্টেডিয়ামে হেলিকপ্টার রাখা হয়।

Latest News

হঠাৎ উইকেটকিপিং করতে শুরু করলেন যশস্বী, কারণ কী?  

ওয়েব ডেস্ক: লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলে উল্কার গতিতে উত্থান হয়েছে যশস্বী জয়সওয়ালের। ওপেনিং স্পটে তাঁর জায়গা আপাতত বেশ...

More Articles Like This