Forbidden

You don't have permission to access th1s resource.

পশুখাদ্য কেলেঙ্কারি, লালু প্রসাদের সাজা স্থগিতের বিরুদ্ধে CBI আপিলে শুনানি সুপ্রিম কোর্টে - KolkataTV
32.2 C
Kolkata

পশুখাদ্য কেলেঙ্কারি, লালু প্রসাদের সাজা স্থগিতের বিরুদ্ধে CBI আপিলে শুনানি সুপ্রিম কোর্টে

Must Read

ওয়েবডেস্ক- পশুখাদ্য কেলেঙ্কারি  (Fodder scam Case) | লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav)  সাজা স্থগিতের বিরুদ্ধে সিবিআইয়ের (CBI)  আপিলের শুনানি ২২ এপ্রিল সুপ্রিম কোর্টে (Supreme Court) । ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court)  পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং অন্যান্য দোষীদের সাজা স্থগিত করে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সি বি আই। আগামী ২২ এপ্রিল এই মামলার শুনানি হবে বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-এর বেঞ্চে।

পশুখাদ্য কেলেঙ্কারি আর কিছুতেই পিছু ছাড়ছে না লালু প্রসাদের জীব থেকে। বিহারের একাধিক কোষাগার থেকে পশুখাদ্যের জন্য বরাদ্দ তহবিল থেকে ৯৫০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। সেই সঙ্গে এই সুবিধা পাওয়ার জন্য পশুপালন দফতরত থেকে জাল বিল ইস্যু করারও অভিযোগ ওঠে।  লালু প্রসাদ যাদব যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় বা ১৯৯৬ সালে বিষয়টি প্রথম লক্ষ্য করেন চাইবাসার ডেপুটি কমিশনার অমিত খারে।  প্রাণীপালন দফতরে আচমকা অভিযান চালানোয় তা ধরা পড়ে। প্রাথমিকভাবে লালু প্রসাদ যাদব এবং জগন্নাথ মিশ্রর বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারির মামলা দায়ের হয়।

আরও পড়ুন-    এপস্টিন ফাইলের কেচ্ছা! আমন্ত্রণ জানিয়েও তালিকা থেকে বিল গেটসের নাম বাদ দিল ভারত

তদন্তকারী সংস্থার আরও দাবি একাধিক দুর্নীতিতে জড়িত লালু প্রসাদ যাদব। তিনি  যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত অনেককে জমির বিনিময় চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। 

 

Latest News

সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল রাজ্যের

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) গঠনের বিজ্ঞপ্তি জারি...

More Articles Like This