১৯৭১-এর কলকাতার সেই গোপন সত্য এবার পর্দায়

Must Read

কলকাতা: আজ থেকে ৫৫ বছর আগে সিটি অফ জ্যাজ (Jazz City) কলকাতায় । বিজয় দিবসের প্রেক্ষাপটে লেখা এক গল্প, যা বিজয় দিবসের সূচনা করেছিল। সেই গল্পই এবার স্টুডিও নাইনের ঘরে। স্টুডিও নাইনের প্রথম বায়োস্কোপ। পরিচালনায় সৌমিক সেন। গল্প লিখেছেনও পরিচালক নিজে। অভিনয়ে আরিফিন শুভ, সৌরশেনী মৈত্র সহ আরও অনেকে। দশ পর্বের এই সিরিজ তুলে ধরবে অজানা কলকাতার অচেনা কিছু গল্প। ঐতিহাসিক থ্রিলার, যা ১৯৭১ সালের কলকাতার রাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব, সাহস এবং নীরবতার মূল্যকে নতুন করে দেখাতে চলেছে। আগামী ১৯ মার্চ থেকে এই সিরিজটি স্ট্রিমিং শুরু করবে Sony LIV।

১৯৭১ সালের কলকাতাকে পটভূমি করে নির্মিত এই গল্প—যেখানে শহরের পুরোনো দিনের আকর্ষণ মিশে যায় এক রুদ্ধশ্বাস উত্তেজনার সময়ের সঙ্গে। একটি জ্যাজ ক্লাবের আধারে এগিয়ে চলা এই সিরিজে সঙ্গীত, রহস্য ও আবেগ মিলেমিশে গিয়েছে।

আরও পড়ুন: শুভ্রবসনে গলায় তুলসীর কণ্ঠীমালা, অনুষ্কা মগ্ন আধ্যাত্ম্য চর্চায়

সৌমিক সেনের সৃষ্ট, রচিত ও পরিচালিত এবং স্টুডিও ৯ ও স্টুডিওনেক্সট প্রযোজিত এই সিরিজে অভিনয় করেছেন আরিফিন শুভ, সৌরসেনী মৈত্র, শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতাফ ফিগার, আলেকজান্দ্রা টেলর এবং অমিত সাহার মতো বহু গুণী শিল্পী। জিমির চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। যেদিন থেকে ‘জ্যাজ সিটি’-র শুটিং শুরু হয়েছে, শহর জুড়ে আলোচনা শুরু হয়েছে।

Latest News

যুদ্ধাপরাধ, গণহত্যার বিরুদ্ধে লড়াই, ভারতীয় বংশোদ্ভূত নভি পিল্লাইকে নোবেল শান্তি সম্মান

ওয়েব ডেস্ক: বিশ্বজনতার আইনের অধিকার নিয়ে সারা জীবনের লড়াইয়ের স্বীকৃতি। দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত নভানেথেন নভি পিল্লাই ২০২৬ সালের...

More Articles Like This