30 C
New York

‘বাংলার মাফিয়াদের জন্য উত্তরপ্রদেশের মতো বুলডোজার তৈরি’, হুঙ্কার যোগীর

Must Read

আসানসোল: ‘বাংলার মাফিয়াদের জন্য উত্তরপ্রদেশের মতো বুলডোজার তৈরি’, বারাবনির সভা থেকে হুঙ্কার যোগী আদিত্যনাথের (Yogi Adityanth)। বঙ্গে ভোটপ্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বারাবনিতে সভা করছেন তিনি। বিজেপি প্রার্থী অভিজিত রায়ের হয়ে প্রচার করছেন আদিত্যনাথ। বিধানসভা নির্বাচনের আগে পারদ চড়ল পশ্চিম বর্ধমানে। বৃহস্পতিবার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের আছাড়া স্কুল ময়দানে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে এক বিশাল ‘বিজয় সংকল্প সভা’ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করার পাশাপাশি রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার ডাক দেন তিনি।

এদিন মা কল্যাণেশ্বরী ও মা মুক্তাইচণ্ডীকে স্মরণ করে নিজের বক্তব্য শুরু করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “এই পুণ্যভূমি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, ঋষি অরবিন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি। এখান থেকেই জন্ম নিয়েছিল বন্দে মাতরম্। কিন্তু আজ সেই সোনার বাংলার অবস্থা শোচনীয়।” ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘এক দেশ, এক বিধান’ স্বপ্নের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে সেই স্বপ্ন পূরণ করেছেন। ​উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, তাঁর সভা বানচাল করার জন্য আগের রাত থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় অশান্তি পাকিয়েছে এবং বিজেপির ঝাণ্ডা খুলে ফেলেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “৯ বছর আগে উত্তরপ্রদেশের অবস্থাও এমন ছিল। সেখানেও দাঙ্গা হতো, মাফিয়ারাজ চলত। কিন্তু ডবল ইঞ্জিন সরকার আসার পর আমরা মাফিয়াদের ওপর বুলডোজার চালিয়েছি। এখন উত্তরপ্রদেশে কেউ দাঙ্গা করার সাহস পায় না, রাস্তায় বসে নামাজ পড়ার সাহস পায় না। বাংলাতেও মাফিয়া রাজ খতম করতে বুলডোজার প্রয়োজন।”

কাটমানি নিয়ে ফের তৃণমূলকে নিশানা করেছেন তিনি। কয়লা, বালি ও মাটি মাফিয়াদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৫ বছর ধরে বাংলায় মাফিয়ারাজ ও কাটমানি শাসন চলছে। বাংলায় এখন শুধুই ভয় ও আতঙ্কের পরিবেশ। তৃণমূলের বালি-মাটি-মাফিয়ারাজ খতম করবে বিজেপি।” সমস্যার সমাধান করতে ডবল ইঞ্জিন সরকারকে ভোট দেওয়ার আহ্বান করেছেন তিনি। দিল্লি থেকে মোদিজি উন্নয়নের টাকা পাঠালেও তৃণমূলের ‘কাটমানি’ সংস্কৃতির কারণে তা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না।​কৃষি ও উন্নয়ন নিয়ে তোপ ​রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি নিয়ে যোগী বলেন, স্বাধীনতার পর বাংলা অর্থনীতির নেতা ছিল। কিন্তু কংগ্রেস, বামপন্থী এবং বর্তমানে তৃণমূল—এই তিন শক্তি মিলে বাংলার কৃষি ও শিল্পকে ধ্বংস করেছে।

তিনি দাবি করেন, উত্তরপ্রদেশে কৃষকরা আলুর দাম কেজি প্রতি ১৬ টাকা পেলেও বাংলায় তা মাত্র ১ টাকা। গরু পাচার এবং রামনবমী নিয়ে রাজ্যের বর্তমান অবস্থানেরও কড়া সমালোচনা করেন তিনি। ​বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের পক্ষে ভোট চেয়ে যোগী আদিত্যনাথ বলেন, “অরিজিৎ মানে হলো শত্রুর জয়। এখানে বিজেপিকে জেতান, বাংলায় ডবল ইঞ্জিন সরকার নিয়ে আসুন। তবেই মাফিয়া ও গুন্ডাদের হাত থেকে বাংলা মুক্তি পাবে এবং শান্তি ফিরবে। এদিনের সভা থেকে যোগী স্পষ্ট করে দেন যে, আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশের ‘মডেল’ এবং ‘উন্নয়ন’-কেই হাতিয়ার করে বাংলার মন জয় করতে চায় বিজেপি।

Latest News

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝে মোদিকে ফোন ম্যাক্রোঁ’র, কী কথা হল?

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ায় (West Asia) অচলাবস্থার কারণে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। তা নিয়ে উদ্বিগ্ন...

More Articles Like This