41 C
Kolkata

বন্ধ হচ্ছে না ‘কনে দেখা আলো’! ফোরামের শর্ত মানল চ্যানেল

Must Read

কলকাতা: জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo) আপাতত বন্ধ হচ্ছে না। শিল্পীদের স্বার্থে তৈরি হওয়া জটিলতার মাঝেই এবার সমাধানের পথে বড় পদক্ষেপ নিল চ্যানেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আর্টিস্টস ফোরামের (Artist Forum) সঙ্গে চ্যানেলের বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সেখানে ফোরামের পক্ষ থেকে যে শর্তাবলী তুলে ধরা হয়েছিল, তা মেনে নিয়েছে চ্যানেল।

শুধু মৌখিক সম্মতিই নয়, আগামী সাত দিনের মধ্যেই সেই শর্তাবলীর পক্ষে লিখিত নথি পাঠানোর আশ্বাসও দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। ফলে শিল্পীদের কাজ চালিয়ে যেতে আর কোনও বাধা রইল না বলেই মনে করছে আর্টিস্টস ফোরাম। এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ধারাবাহিকের কলাকুশলী থেকে শুরু করে দর্শকমহলেও।

আরও পড়ুন: গোপনে বিয়ে জুবিন নৌটিয়ালের!

এই সিদ্ধান্তের ফলে শুটিং প্রক্রিয়াও স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে অনিশ্চয়তার জেরে কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছিল, তবে নতুন করে সমঝোতা হওয়ায় আবার পুরোদমে শুটিং শুরু হতে চলেছে। কলাকুশলীদের মধ্যেও স্বস্তির আবহ তৈরি হয়েছে।

আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক, কাজের নির্দিষ্ট সময়সীমা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এই বিষয়গুলিতে চ্যানেল ইতিবাচক মনোভাব দেখানোয় সমস্যার সমাধান সম্ভব হয়েছে।

ধারাবাহিকটির জনপ্রিয়তা বিবেচনা করে দর্শকদের মধ্যেও এই খবরে খুশির সুর। অনেকেই সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করে জানিয়েছেন, ‘কনে দেখা আলো’ বন্ধ না হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন। ফলে আগামী দিনে নতুন পর্ব নিয়ে দর্শকদের সামনে ফিরতে চলেছে এই জনপ্রিয় মেগা।

Latest News

রাজ্যে দলীয় সব কমিটি ভেঙে দিল তৃণমূল! কার হাতে থাকবে সংগঠন?

কলকাতা: রাজ্যে সব সাংগঠনিক কমিটি (Organizing Committee) ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। রাজনৈতিক মহলে জোর জল্পনা, সম্ভাব্য...

More Articles Like This