37.2 C
Kolkata

৫০০-তে ৪৯৯! দার্জিলিং জেলায় প্রথম মুগ্ধ, শিক্ষায় নজির গড়ল শিলিগুড়ির ছাত্র

Must Read

শিলিগুড়ি: সিবিএসই  (CBSE) দশম শ্রেণীর ফল প্রকাশের পর দার্জিলিং (Darjeeling) জেলার শিক্ষামহলে এখন একটাই নাম, মুগ্ধ আদিত্য। শিলিগুড়ির অমরপতি লায়ন্স সিটিজেনস পাবলিক স্কুলের এই ছাত্র ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে সম্ভাব্যভাবে জেলার শীর্ষস্থান দখল করেছে।

উত্তর ভারত নগরের বাসিন্দা মুগ্ধর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, গোটা জেলার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। শিক্ষক পরিবারে বেড়ে ওঠা, মা চন্দ্রানী আদিত্য এবং বাবা দীপঙ্কর আদিত্য দু’জনেই শিক্ষক—ছোট থেকেই তাকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলে।

আরও পড়ুন: রাজ্যে একধিক আধিকারিক বদলি নিয়ে হওয়া মামলা শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট

তবে মুগ্ধর সাফল্যের গল্পে রয়েছে এক আলাদা দৃষ্টান্ত। অধিকাংশ পড়ুয়ার মতো একাধিক টিউশনের উপর নির্ভর না করে, নবম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ নিজের চেষ্টায় পড়াশোনা চালিয়েছে সে। দশম শ্রেণীতে সামান্য সহায়তা নিলেও, মূল ভরসা ছিল নিজের অধ্যবসায়, নিয়মিত পড়ার অভ্যাস এবং সময়ের সঠিক ব্যবহার।

শুধু পড়াশোনা নয়, অবসর সময়ে ছবি আঁকাও তার প্রিয়। এই সৃজনশীলতা তাকে মানসিকভাবে সতেজ রেখেছে, যা পড়াশোনায়ও ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন শিক্ষকরা।

মুগ্ধর এই সাফল্য যেন আবারও প্রমাণ করে নিষ্ঠা, শৃঙ্খলা আর লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবেই। আগামী দিনে অসংখ্য ছাত্রছাত্রীর কাছে সে নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে থাকবে।

Latest News

বিধাননগর পুলিশের হাতে আটক তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, কী অভিযোগ?

ওয়েব ডেস্ক : বাড়ি দখলের অভিযোগে আটক তৃণমূল (TMC) নেতা জয়প্রকাশ মজুমদার (Jayaprakash Majumdar)। বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ-বিক্ষোভের...

More Articles Like This