পুজোর আগেই ভোটের দামামা, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন

Must Read

ওয়েব ডেস্ক : পুজোর আগেই রাজ্যে ফের ভোটের (Vote) হাওয়া। সোমবার নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (Bypoll) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। আগামীঅক্টোবর দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবেভোটের ফল প্রকাশ করা হবেঅক্টোবর

কমিশনের সূচি অনুযায়ী, খুব শীঘ্রই উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। এরপর শুরু হবে মনোনয়ন জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া। দুই কেন্দ্রে কোন দলের হয়ে কারা প্রার্থী হচ্ছেন, তা নিয়েও ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

আরও খবর :  প্যারাটিচার-সহ একাধিক কর্মীর বেতন বাড়ল, ১ নভেম্বর থেকে কার্যকর

নন্দীগ্রাম আসনটি বিধায়কশূন্য হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুই কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর একটি আসন ছেড়ে দেওয়ায়। নিজের গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামকেই ছেড়ে দেন তিনি। ফলে উপনির্বাচনের (Bypoll) মাধ্যমে ফের নতুন বিধায়ক বেছে নেবেন নন্দীগ্রামের ভোটাররা।

অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা—দুই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। নিয়ম মেনে রেজিনগর আসনটি ছেড়ে দেন। ফলে সেই আসনেও উপনির্বাচন হবে। সূত্রের খবর, ওই আসনে হুমায়ুন কবীর তাঁর ছেলেকে প্রার্থী করার প্রস্তুতি করছেন। দুই কেন্দ্রের ফল প্রকাশের পরই স্পষ্ট হবে, কার দখলে যাচ্ছে নন্দীগ্রাম ও রেজিনগর।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This