কাঁকসায় ‘মডেল বুথে’ উৎসবের আমেজ! মহিলা কর্মীদের হাতেই ভোট পরিচালনা, স্বস্তিতে ভোটাররা

Must Read

কাঁকসা: পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণের দিনেই নজর কাড়ল কাঁকসার (Kankasa) বিরুডিহার মডেল বুথ। কড়া নিরাপত্তার মধ্যেই উৎসবের আবহে ভোট দিতে হাজির হচ্ছেন সাধারণ মানুষ। দুর্গাপুর (Durgapur) পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিরুডিহা উচ্চ বিদ্যালয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ মডেল বুথ। ২৭৬ নম্বর বিধানসভা কেন্দ্রের ২৬১, ২৬২, ২৬৩ এবং ২৬৪ নম্বর, মোট চারটি বুথই এখানে চালু রয়েছে। প্রায় তিন হাজার ভোটার এই বুথগুলিতে ভোট দিচ্ছেন। উল্লেখযোগ্য বিষয়, চারটি বুথেই দায়িত্বে রয়েছেন মহিলা ভোটকর্মীরা।

গোটা স্কুল চত্বর সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। ভোটারদের জন্য তৈরি হয়েছে সেলফি পয়েন্ট, যা নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো। প্রখর গরমের কথা মাথায় রেখে রাখা হয়েছে মাটির কলসিতে ঠান্ডা পানীয় জল ও মাটির গ্লাসের ব্যবস্থা।

আরও পড়ুন: নওদায় হুমায়ুনকে ঘিরে বিক্ষোভ!

নিরাপত্তার দিকেও কোনও খামতি নেই। বুথ চত্বরে কড়া নজরদারিতে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকাল থেকেই হাসিমুখে ভোট দিতে আসছেন মহিলা ভোটাররা। ভোট দিয়ে বেরিয়ে অনেকেই জানাচ্ছেন, নির্বাচন কমিশনের তরফে করা এই ব্যবস্থায় তারা সন্তুষ্ট এবং কোনও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না

Latest News

প্যারাটিচার-সহ একাধিক কর্মীর বেতন বাড়ল, ১ নভেম্বর থেকে কার্যকর

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে প্যারাটিচার (Para Teacher Salary), শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট কর্মী-সহ বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত...

More Articles Like This