নারায়ণগড়ে টোটতে চড়ে সস্ত্রীক ভোটদান সূর্যকান্ত মিশ্রের

Must Read

ওয়েবডেস্ক- সস্ত্রীক টোটোতে চেপে ভোটদান সারলেন নারায়ণগড় বিধানসভার পাঁচবারের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার সকালে খাকুড়দা প্রাথমিক বিদ্যালয়ের ১৭১ নম্বর বুথে সস্ত্রীক পৌঁছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। রাজ্যের একসময়ের দাপুটে মন্ত্রী তথা দীর্ঘদিনের জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এদিন তাঁর সঙ্গে কোনও বিশেষ নিরাপত্তা বলয় বা সরকারি গাড়ি দেখা যায়নি। সাধারণ মানুষের মতোই টোটোতে চড়ে বুথে পৌঁছান তিনি।

সিপিএম শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, বয়সের কারণে এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এদিন তিনি টোটোতে চড়ে ভোট দিতে এসেছেন।

আরও পড়ুন- ভোট চলাকালীন গ্রেফতার শুভেন্দুর পোলিং এজেন্ট! ওসি’র অপসারণের দাবিতে সরব বিজেপি প্রার্থী

তবে ভোটদান শেষে বুথের বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেজাজ হারান বর্ষীয়ান এই বাম নেতা। নির্বাচন কমিশন এবং এসআইআর-এর ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সুষ্ঠু নির্বাচন পরিচালনা ও নিরাপত্তার প্রশ্নে প্রশাসনিক সদিচ্ছা নিয়ে একাধিক কড়া মন্তব্য করতে দেখা যায় তাঁকে।

 

Latest News

প্যারাটিচার-সহ একাধিক কর্মীর বেতন বাড়ল, ১ নভেম্বর থেকে কার্যকর

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে প্যারাটিচার (Para Teacher Salary), শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট কর্মী-সহ বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত...

More Articles Like This