কাল প্রথম দফার ভোট, কত লক্ষ ভোটার ভোট দিতে পারবেন? দেখুন বিগ আপডেট

Must Read

ওয়েব ডেস্ক : ট্রাইব্যুনালে (Tribunal) নিষ্পত্তি ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। বুধবার ভোর রাতে এই তালিকা প্রকাশ করে কমিশন। কমিশন সূত্রের খবর, ৬৫০ জনের নামে নিষ্পত্তি হয়েছে কমিশনে। তার মধ্যে ভোটার তালিকায় যুক্ত হয়েছে ১৩৯ জনের নাম। ফলে ২৩ এপ্রিল প্রথম দফায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০। ফলে এতজন প্রথম দপায় ভোট দিতে পারবেন।

ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর দু’টি তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। ওয়েবসাইটে গিয়ে সেই তালিকা ডাউনলোড করা যাচ্ছে। কিন্তু যে সব বুথে এখনও নামের নিষ্পত্তি হয়নি, সেখানে কোনও নাম নেই। তবে যাঁদের নাম তালিকায় উঠছে, তাঁরা প্রথম দফার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আরও খবর : ভোটের আগের দিন তুলকালাম নন্দীগ্রামে, বাড়ি ভাঙচুর হুলস্থুল কাণ্ড

উল্লেখ্য, সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শীর্ষ আদালত জানিয়েছিল, ভোটের ২ দিন আগে ট্রাইব্যুনাল (Tribunal) যাঁদের যোগ্য বলে মনে করবে, তাঁরা ভোট দিতে পারবেন। সেই মতো তালিকা প্রকাশ করেছে কমিশন। এবার এই যুক্ত ভোটারদের নিয়ে নতুন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে কমিশন।

সেই মতো বহু ভোটার বৃহস্পতিবার ভোট দিতে পারবেন। এর পর বঙ্গে ভোট রয়েছে ২৯ এপ্রিল। তার আগে ২৭ এপ্রিল ফের একবার তালিকা প্রকাশ করবে কমিশন। সেই অনুযায়ী হবে দ্বিতীয় দফার ভোট। তবে সূত্রের খবর, প্রথম দফায় নামমাত্র ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

দেবীপক্ষের আগে পুজোর উদ্বোধন নয়, বিসর্জন শেষের দিনও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ওয়েব ডেস্ক : দুর্গাপুজো (Durga Puja 2026) ঘিরে একগুচ্ছ নতুন নির্দেশিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পিতৃপক্ষ...

More Articles Like This