32.2 C
Kolkata

পানিহাটির বিজেপি প্রার্থীকে সমন, গ্রহণ করলেন না অভয়ার মা, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

Must Read

ওয়েবডেস্ক- অভয়ার মাকে সমন। সেই সমন গ্রহণ করলেন না নির্যাতিতার মা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আবহে পানিহাটির বিজেপি প্রার্থী ও আরজি কর কাণ্ডের অভয়ার মা’কে সমন পাঠিয়েছে পুলিশ। জানা গেছে বিজেপি প্রার্থী হওয়ার পর নির্বাচনী প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটু মন্তব্য করেছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে সমন পাঠিয়েছে।

আরও পড়ুন-  নির্বাচন করাতে গিয়ে ভোট কর্মীরা খাবে কী? মূল্য তালিকা বেঁধে দিল কমিশন

অভয়ার মা জানিয়েছেন, নোটিসে তাঁর স্বামীর নাম ভুল থাকায় তিনি সেই সমন গ্রহণ করেননি। অভয়ার মায়ের স্পষ্ট জবাব, ওদের (তৃণমূলের) ভাণ্ডারে এমন কিছু নেই, যা নিয়ে আমাকে আক্রমণ করতে পারে। তাই সমন পাঠিয়ে হেনস্থার চেষ্টা হচ্ছে। তবে এভাবে আমাকে ভয় দেখানো যাবে না।”সেই সঙ্গে তাঁর কড়া জবাব, তাঁকে এভাবে ভয় দেখানো যাবে না। সেইসঙ্গে তিনি বলেন, ভাইপো এসে বলে যাচ্ছে এই স্বাধীনতা বজায় রাখতে আর অন্যদিকে পিসি সমন পাঠাচ্ছে।

অভয়ার মায়ের অভিযোগ, বারংবার নমিনেশন এর আগের দিন থেকে আমার উপরে হামলা করার চেষ্টা করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। গতকালকে একটি সমন তার কাছে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে অভয়ার মায়ের স্বামীর নাম ভুল থাকায় সে সমন তিনি রিসিভ করেননি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন অভয়া মা।

উল্লেখ্য, ২০২৪ সালে আরজিকরে ডাক্তার তরুণী ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয় শহর কলকাতা। প্রতিবাদে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। এই ঘটনায় গ্রেফতার করা হ্য় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে। এই ঘটনায় বিচার ব্যবস্থার দিকে আঙুল তোলেন নির্যাতিতার বাবা মা। তাদের অভিযোগ, শুধু সঞ্জয় নয়, এই ঘটনার পিছনে আরঅ অনেকেই আছে। রাজ্য সরকার ধাপাচাপা দেওয়ার চেষ্টা করছে। এর পরেই ভোটে বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন অভয়া মা। পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করে তাঁকে।

Latest News

ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ইস্তফার পর পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে...

More Articles Like This