মস্কোয় আটক যোগী-রাজ্যের ইঞ্জিনিয়ার, রুশ সেনায় যোগ দিতে চাপ!

Must Read

ওয়েব ডেস্ক: চাকরি সূত্রে রাশিয়ার (Russia) থাকেন উত্তরপ্রদেশের এক ইঞ্জিনিয়ার। তাঁর স্ত্রী-র অভিযোগ, সেখানে তাঁর স্বামীকে আটক করা হয়েছে। এমনকী তাঁকে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্ত্রী-র। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) শরণাপন্ন হয়েছেন তিনি বলে জানা গিয়েছে।

আদতে কানপুরের বাসিন্দা চন্দন গুপ্তা পেশায় ইঞ্জিনিয়ার। তাঁর স্ত্রী স্নেহা এবং শিশুসন্তানকে নিয়ে কর্মসূত্রে রাশিয়ার রাজধানী মস্কোয় থাকেন। অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় স্নেহার দাবি, আচমকাই তাঁর স্বামীকে আটক করেছে মস্কো পুলিশ। তিনি জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় দুপুর ১২.৩০টায় আটক করা হয়েছে চন্দনকে। ভিডিয়ো বার্তায় স্নেহা জানান, এই মুহূর্তে তাঁদের ১০ বছরের সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন।

আরও পড়ুন: বেসরকারি হবে না ইসরো, জানালেন চেয়ারম্যান, কিন্তু…

স্নেহা জানান, তাঁর স্বামী চন্দন নয়ডার সেক্টর ৬২-র এক সংস্থার সঙ্গে যুক্ত। সেই সংস্থার একটি অ্যাসাইনমেন্টের কাজেই ওয়র্ক ভিসা নিয়ে মস্কোয় আসা। কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে স্নেহা একযোগে বিনীত নিবেদন জানিয়েছেন যাতে এই বিষয়টি দেখা হয় এবং তাঁর স্বামীকে নিরাপদে ফিরিয়ে আনা যায়।

স্নেহা আরও জানিয়েছেন, চন্দন কোনওরকম অপরাধ করেননি অথচ তাঁকে আটক করা হয়েছে এবং জেলে পোরা হয়েছে। চন্দনকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ স্নেহার। তাঁর দাবি, রুশ সেনাবাহিনীতে কর্মীর অভাব দেখা দেওয়ায় ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিকদের যোগ দেওয়ানোর চেষ্টা চলছে। স্নেহার আরও দাবি, যেদিন আটক করা হয়েছে, তার আগের দিন অর্থাৎ শনিবার মস্কোর রাস্তায় চন্দনকে হেনস্থা করা হয়েছিল।

তবে চন্দনের সংস্থা এখনও পর্যন্ত স্নেহার অভিযোগ নিয়ে কোনও রকম নিশ্চিত তথ্য দেয়নি। ভারতীয় দূতাবাস এবং সংশ্লিষ্ট রুশ কর্তৃপক্ষের তরফেও এখনও এই অভিযোগের সত্যতা স্বীকার করা হয়নি।

Latest News

পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি অভিযান, পুরোহিত-কাজিদের জেল হতে পারে, বড় পদক্ষেপ সরকারের

  ওয়েব ডেস্ক : বাল্যবিবাহ (Child Marriage) রুখতে এবার আরও কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বাল্যবিবাহ বন্ধ করতে...

More Articles Like This