35 C
Kolkata

কবে বেরোবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? ভোটের আবহে মেগা আপডেট দিল সংসদ

Must Read

কলকাতা: ভোট পর্ব মিটলেই প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল (Higher Secondary Examination 2026 Result)। ইতিমধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা করা হয়েছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও এল গুরুত্বপূর্ণ আপডেট।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ মে সকাল সাড়ে ১০টা নাগাদ বিধাননগরে সংসদের দফতরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। একই দিনে সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। তবে কোন কোন নির্দিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে, তা এখনও জানানো হয়নি। পরে সেই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংসদ।

আরও পড়ুন: কাল প্রথম দফার ভোট, কত লক্ষ ভোটার ভোট দিতে পারবেন? দেখুন বিগ আপডেট

উল্লেখ্য, এ বছর ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। এই প্রথম রাজ্যে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা গোটা দেশের মধ্যে একটি নজির। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। রাজ্যজুড়ে মোট ২১০৩টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেখুন আরও খবর:

Latest News

তিন মাস পর ফের বাড়ল LPG গ্যাসের দাম!

ওয়েব ডেস্ক: রান্নার গ্যাসের দামে ফের ধাক্কা (LPG Price Hike)। তিন মাস পর আবার বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। এবার...

More Articles Like This