37.5 C
Kolkata

ইতিহাস গড়লেন শাকিরা, ব্যাপক হিট হল তাঁর গান

Must Read

ওয়েব ডেস্ক : ফের নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় গায়িকা শাকিরা (Shakira)। ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরুর আগেই তাঁর গাওয়া ডাই ডাই (DAI DAI)। সেই গান ইতম্যে ব্যাপক হিট হয়েছে। ইউটিউবে তা ইতিমধ্যে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউ ছাড়িয়েছে। নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী ব্রুন বয়-এর সঙ্গে যৌথভাবে গাওয়া এই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তবে এই গানের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে এক অনন্য নজির গড়েছেন শাকিরা। ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালের পর এবার ২০২৬ বিশ্বকাপেও তিনি অফিসিয়াল সঙ্গীত পরিবেশন করলেন। বলে রাখা দরকার, বিশ্বকাপের সঙ্গীতের ইতিহাসে সবথেকে সফল শিল্পী হিসেবে নিজের নাম বিশ্বের সামনে তুলে ধরলেন তিনি।

২০২২ সালে স্প্যানিশ ফুটবলার জেরাড পিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল ৪৯ বয়সী এই তারকা শিল্পীর। কিন্তু তার পরেও যে ফুটবলের প্রতি তাঁর অটুট টান রয়েছে, সে কথা আবার তিনি তুলে ধরেছেন।

আরও খবর : নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল! মরক্কোর বিরুদ্ধে কেমন হবে ভিনিদের দল?

উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে শাকিরার যাত্রা শুরু হয় ২০০৬ সালে। জার্মানিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের ফাইনালে ইতালি ও ফ্রান্সের ম্যাচের আগে তিনি তাঁর জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’ (Hips Don’t Lie’)-এর বিশেষ রিমিক্স সংস্করণ পরিবেশন করেছিলেন। সেই পারফরম্যান্সই ফুটবল বিশ্বকাপের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের সূচনা করে। এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য তিনি প্রকাশ করেন ‘ওয়াকা ওয়াকা’ (Waka Waka (This Time for Africa)’ গানটি। এটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। আজ পর্যন্ত ইউটিউবে এর ভিডিও ৪৫০ কোটিরও বেশি বার দেখা হয়েছে। এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ২০টি মিউজিক ভিডিওর অন্যতম।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে শাকিরা নিয়ে আসেন ‘লা লা লা’ (La La La (Brazil 2014)’। সেই গানটিও ব্যাপক সাফল্য পায়। এই মিউজিক ভিডিও ইতিমধ্যেই ১৩০ কোটির বেশি ভিউ অর্জন করেছে। আর এবার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ‘ডাই ডাই’ (Dai Dai) প্রকাশ করে আরও একবার ইতিহাস গড়েছেন কলম্বিয়ার এই তারকা গায়িকা। শুধু তাই নয়, আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের উদ্বোধনী হাফটাইম শোতেও তিনি মঞ্চ মাতাবেন। সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে সহ-শিল্পী হিসেবে থাকবেন পপ সম্রাজ্ঞী মাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড BTS।

দেখুন অন্য খবর :

Latest News

তোলাবাজির অভিযোগে গ্রেফতার ব্যারাকপুর-২ পঞ্চায়েতের সহ-সভাপতি

ওয়েব ডেস্ক : ব্যারাকপুর (Barrackpore) মহকুমায় চাঞ্চল্য। তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে ব্যারাকপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি শুকুর আলী...

More Articles Like This