কলকাতা টিভির খবরে জের, বিপদগ্রস্থ বাড়িতে এলেন গলসির বিধায়ক

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতা টিভির খবরে জের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে এলেন গলসির (Galsi) বিধায়ক রাজু পাত্র। পাশাপাশি উত্তমকে একটি সরকারি বাড়ি দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি। জবকার্ড না থাকায় সরকারি বাড়ি থেকে বঞ্চিত। অগত্যা ভাঙা বাড়িতে আতঙ্কে পরিবার নিয়ে বাস করছে গলসির গলিগ্রামের উত্তম ঘোষের পরিবার।

এই খবর গতকাল আমরা পরিবেশন করা হয় কলকাতা টিভিতে। ঘোষ পরিবারের এই খবর সম্প্রচারিত হওয়ার পর ঘটনার তথ্য পৌঁছে যায় গলসির বিধায়ক রাজু পাত্রের (Raju Patra) কাছে। এরপরই তিনি এদিন বেলা এগারোটা নাগাদ ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে আসেন। ঘুরে দেখেন গোটা বাড়ি। এরপরই উত্তমকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি ত্রিপল তুলে দেন। পাশাপাশি নগদ অর্থ দিয়ে সাহায্য করেন।

আরও খবর :  বঙ্গোপসাগরে বদল আবহাওয়ার, ফের নামছে বৃষ্টি! ১৭ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারীর সম্ভাবনা

তিনি প্রতিশ্রুতি দেন, খুব শীঘ্রই উত্তম ঘোষের বাড়ি তৈরি করার ব্যবস্থা নেবেন। কলকাতা টিভির খবরের জেরে এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন উত্তম ঘোষ-সহ তাঁর স্ত্রী তনুশ্রী ঘোষ ও ছেলে সৈকত ঘোষ। তাঁরা কলকাতা টিভিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

Latest News

হাইকোর্টে রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ

ওয়েব ডেস্ক : ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা...

More Articles Like This