বঙ্গোপসাগরে বদল আবহাওয়ার, ফের নামছে বৃষ্টি! ১৭ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারীর সম্ভাবনা

Must Read

ওয়েব ডেস্ক : বর্ষার মরসুম কার্যত শেষের পথে হলেও ফের বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া (Weather)। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে তৈরি হওয়া বিশেষ আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে (West bengal)। এর জেরে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ১৫ ও ১৬ সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ১৭ সেপ্টেম্বর বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। ওই দিন কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আরও খবর :  পুজোর পর বাড়তে পারে বাসভাড়া! সরকারি-বেসরকারি সব বাস নিয়েই বড় ইঙ্গিত পরিবহণমন্ত্রীর

এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার অবস্থান। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে তৈরি হওয়া এই আবহাওয়াজনিত পরিস্থিতি বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। ১৫ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রভাব বাড়লেও আগামী দু’দিনের তুলনায় ১৭ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

Latest News

সংশোধনাগারে বেআইনি কার্যকলাপের অভিযোগ, রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

ওয়েব ডেস্ক : রাজ্যের সংশোধনাগারগুলিতে বেআইনি কার্যকলাপের অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছে জনস্বার্থ মামলা (PIL)।...

More Articles Like This