দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমছে, কলকাতায় স্বস্তি! উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

Must Read

ওয়েব ডেস্ক : কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে (Rain) ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। কোথাও জল জমেছে, কোথাও আবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় জনজীবন ব্যাহত হয়েছে। তবে এবার সেই পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে।

কলকাতাতেও আপাতত বড়সড় বৃষ্টির (Rain) আশঙ্কা নেই। দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মাঝে মাঝে রোদের দেখা মিললেও বিকেল বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে একটানা ভারী বৃষ্টির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে শহর।

আরও খবর : শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত    

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে স্বস্তির কোনও খবর নেই। বরং সেখানে বর্ষণের তীব্রতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি-সহ পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কাও রয়েছে।

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে

 

Latest News

১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি, বদল সরকারি ক্যালেন্ডারে

ওয়েব ডেস্ক : বিশ্বকর্মা পুজোকে (Vishwakarma Puja Holiday) ঘিরে সরকারি ছুটির দিন নিয়ে বড় পরিবর্তন করল রাজ্য সরকার (West...

More Articles Like This