‘ছাদ-ভাত-কাজ আমার অঙ্গীকার’, নন্দীগ্রামবাসীকে বড় বার্তা শুভেন্দুর

Must Read

ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম (Nandigram) উপনির্বাচনে বিজেপির প্রার্থী হাসিরানি রথকে পাশে নিয়ে হলদিয়ায় সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকেই নন্দীগ্রামের মানুষকে একাধিক বার্তা দেন তিনি। একইসঙ্গে আসন্ন উপনির্বাচনে বিজেপির জয় নিয়েও নিজের আত্মবিশ্বাসের কথা জানান শুভেন্দু। এদিকে আজ অর্থাৎ মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন হাসিরানি রথ।

সভা থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আমি ভোট করাতে জানি, এমন মার্জিনে বিজেপি জিতবে, কেউ ভাবতে পারেনি। এবারও এমন মার্জিনে জিতব কেউ ভাবতে পারছেন না।” নন্দীগ্রামকে নিজের দায়িত্ব বলেও দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, নন্দীগ্রামের দায়িত্ব আমার। এখানকার সকলের মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত আমার অঙ্গীকার। আমি পূরণ করবই। এর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, “ওর পাড়ায় গিয়ে ওকে হারিয়ে এসেছি।”

আরও খবর :  কলকাতা টিভির খবরে জের, বিপদগ্রস্থ বাড়িতে এলেন গলসির বিধায়ক

নন্দীগ্রাম (Nandigram) আসনটি নিয়ে বিজেপির প্রার্থী বাছাই ঘিরে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। বিশেষ করে প্রয়াত চন্দ্রনাথ রথের মাকে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে জল্পনা ছিল। অবশেষে প্রার্থী তালিকা প্রকাশের পর সেই জল্পনাই সত্যি হয়।

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছাড়তে হয়। যার কারণে সেখানে উপনির্বাচন হচ্ছে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন হওয়ার কথা।

Latest News

বাগবাজার পুজো কমিটির গঠন প্রক্রিয়ার জট কাটল

ওয়েব ডেস্ক : বাগবাজারের পুজো কমিটি (Bagbazar Puja Committee) গঠন প্রক্রিয়া সঠিক। নিম্ন আদালতের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট...

More Articles Like This