বারুইপুর এনকাউন্টার, তদন্ত দ্রুত শেষ করা প্রয়োজন : কলকাতা হাইকোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : বারুইপুর (Baruipur) এনকাউন্টার মামলার তদন্ত দ্রুত শেষ করতে মৌখিক ভাবে বলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনজীবীকে বলেন, “বারুইপুর এনকাউন্টার মামলার তদন্ত দ্রুত শেষ করুন। দূর্ভাগ্যজনক ঘটনা,অনেক দিন হয়ে গেছে, আদালত আশা করছে আগামী শুনানির মধ্যে তদন্ত প্রক্রিয়া তরান্বিত হবে।”

প্রসঙ্গত বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা এবং ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত প্রভাস মণ্ডল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। পাশাপাশি গণপিটুনিতে মৃত্যু হয় একজনের। এই দুটি ঘটনারই তদন্ত করছে সিআইডি।এই ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা (PIL)। নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরন দেওয়ার আর্জি জানানো হয়েছিল মামলাগুলোতে।

আরও খবর : হাইকোর্টে রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ   

মঙ্গলবার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে একটা তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে। রাজ্যের এডিশনাল এডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান এই রিপোর্ট অত্যন্ত গোপন রিপোর্ট এবং তদন্তের স্বার্থে যেন কোন ভাবেই রিপোর্ট বাইরে না প্রকাশ করা হয়। পাল্টা মামলাকারীদের পক্ষে আইনজীবী পার্থ সারথি সেনগুপ্ত বলেন, এই ঘটনায় পুলিশের ভুমিকা প্রথম থেকেই সন্দেহজনক। সমস্ত নথি সংরক্ষণ করার আর্জি জানান তিনি।

সেই মত আদালত নির্দেশ দিয়েছে আপাতত এই মামলা সংক্রান্ত নথি সংরক্ষণ করতে। তিন সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। তিন সপ্তাহ পরে ফের শুনানি। ওই দিন রাজ্যকে তদন্ত রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে (Calcutta High Court)।

Latest News

বাগবাজার পুজো কমিটির গঠন প্রক্রিয়ার জট কাটল

ওয়েব ডেস্ক : বাগবাজারের পুজো কমিটি (Bagbazar Puja Committee) গঠন প্রক্রিয়া সঠিক। নিম্ন আদালতের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট...

More Articles Like This