বাগবাজার পুজো কমিটির গঠন প্রক্রিয়ার জট কাটল

Must Read

ওয়েব ডেস্ক : বাগবাজারের পুজো কমিটি (Bagbazar Puja Committee) গঠন প্রক্রিয়া সঠিক। নিম্ন আদালতের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা হাইকোর্টে আবেদনকারী রবিশঙ্কর সেনগুপ্তের আবেদন খারিজ। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের নির্দেশ যে পদ্ধতিতে কমিটি গঠন করা হয়েছে তা সঠিক।

প্রসঙ্গত বাগবাজার পুজো কমিটি এবং ক্লাব পরিচালনার কমিটির জন্য ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজন। ভোটাভুটির পর দেখা যায় ১২ জন ম্যানেজিং কমিটির মধ্যে চারজনের মধ্যে টাই হয়। পাশাপাশি সম্পাদকের দুই প্রার্থীর মধ্যে ভোট সংখ্যা অনুসারে টাই হয়। এরপরেই নিম্ন আদালতের দ্বারস্থ হয় এক পক্ষ। নিম্ন আদালত নির্দেশ দেয় যে কাস্টিং ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।

আরও খবর :  হাইকোর্টে রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ

নিম্ন আদালতে সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন জানায় ক্লাব সদস্য রবিশঙ্কর সেনগুপ্ত। তার দাবি নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী যেভাবে কাস্টিং ভোট করা হয়েছে সেই প্রক্রিয়া সঠিক নয়, সেই প্রক্রিয়াকে খারিজ কলকাতা হাইকোর্ট।

Latest News

বারুইপুর এনকাউন্টার, তদন্ত দ্রুত শেষ করা প্রয়োজন : কলকাতা হাইকোর্ট

ওয়েব ডেস্ক : বারুইপুর (Baruipur) এনকাউন্টার মামলার তদন্ত দ্রুত শেষ করতে মৌখিক ভাবে বলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।...

More Articles Like This