28.6 C
Kolkata

রাজ্য বাজেটে ঘাটালবাসীর জন্য কোনও বড় চমক রয়েছে?

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Buget 2026) সোমবার। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতুহল তৈরি হয়েছে। আজকের বাজেট সাধারণ মানুষের কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে, সেদিকেই তাকিয়ে সকলে। অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনও বরাদ্দ করা হবে কি না, সেদিকেও তাকিয়ে সেখানকার সাধারণ মানুষ।

বাজেট নিয়ে ঘাটালের বিধায়ক শীতল কপাট জানান, মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টারপ্ল্যান সম্পর্কে ওয়াকিবহল। এদিকে ঘাটালের বিজেপি বিধায়ক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন চাইছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ হোক। ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal master plan) হল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দীর্ঘদিনের বন্যা সমস্যা সমাধানের একটি মেগা প্রজেক্ট। দ্বারকেশ্বর, শিলাবতী ও রূপনারায়ণ নদীর জল উপচে প্রতি বছর যে ভয়াবহ বন্যা হয়। তা রোধ করতে এবং নদী ও খাল সংস্কার ও ড্রেজিংয়ের মাধ্যমে জল নিষ্কাশনের পথ সুগম করাই হল লক্ষ্য। কিন্তু এই প্ল্যান এখনও পর্যন্ত কার্যকর হয়নি।

আরও খবর : অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের বিরুদ্ধে ডেবরা থানায় নতুন অভিযোগ

মূলত, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অর্থ বরাদ্দ নিয়ে মতবিরোধ এবং দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের কারণে বহুল প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal master plan) কাজ বিলম্ব হয়েছে। তবে নতুন বিজেপি সরকারের বাজেটে ঘাটালবাীর জন্য কী থাকবে সেটাই এখন দেখার।

এদিকে বলে রাখা উচিত, ভাএই প্রকল্প শুরু হয়েছিল ১৯৫৯ সালে। শিলান্যাস হয় ১৯৮২ সালে। কিন্তু সেটা এখনও পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মাঝে অনেক ডিপিআর জমা, ফাইল লেনদেন চলে। কেন্দ্র ও পূর্বতন রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েনে কারণেই এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি এটি। তবে রাজ্যে পালা বদল হয়েছে। গড়েছে ডবলইঞ্জিন সরকার। সেই কারণে আজকের বাজেটে (Budget) ঘাটালবাসীর জন্য বড় কিছু থাকতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This