‘মমতাজির বিরুদ্ধে কেন মামলা করেন না মোদীজি?’, প্রশ্ন রাহুলের

Must Read

ওয়েব ডেস্ক : ‘মমতাজির (Mamata Banerjee) বিরুদ্ধে কেন মামলা করেন না মোদীজি (Narendra Modi)’? বঙ্গে প্রচারে এসে এমনই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি আরও বলেছেন, শুধুমাত্র ভোটের সময় এসে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। কিন্তু, ভোট মিটলে তৃণমূল নেত্রীকে আর কিছু বলেন না তিনি।

এদিন হুগলির শ্রীরামপুরে সভা করেন রাহুল (Rahul Gandhi)। তিনি সেখান থেকে বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস (Congress)। আমার লোকসভার পদ ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে রয়েছে ৩৬টি মামলা। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহারে বার বার হাজিরা দিতে হচ্ছে। এর পরেই কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন, “মমতাজির বিরুদ্ধে কটা মামলা করেছেন মোদীজি? তাঁকে কত ঘণ্টা জেরা করা হয়েছে?”

আরও খবর : ‘নিজের নামে জ্যান্ত অবস্থায় স্টেডিয়াম!’ উত্তরপাড়ার সভা থেকে মোদিকে ধুয়ে দিলেন মমতা

রাহুল (Rahul Gandhi) জানিয়েছেন, “তাঁকে টানা পাঁচ দিন ৫৫ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে। কিন্তু, মমতাজির উপরে কোনও আক্রমণ হয় না। কেন?” কংগ্রেস নেতা বলেন, মমতা বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াই করেন না। কংগ্রেসের নীতির ভিত্তিতেই লড়াই করে।

রাহুল গান্ধী (Rahul Gandhi) আরও বলেছেন, প্রধানমন্ত্রী কংগ্রেস নেতাদের বার বার আক্রমণ করেন। আর ভোটের সময় মমতাকে আক্রমণ করেন তিনি। ভোট মিটলে তৃণমূল সুপ্রিমোকে আর কিছু বলবেন না মোদি। কারণ, কংগ্রেসই বিজেপি, সঙ্ঘের বিরুদ্ধে লড়াই করে। এই জন্য কংগ্রেসকেই ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা...

More Articles Like This