28.6 C
Kolkata

‘শ্যামাপ্রসাদের লড়াই না থাকলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই থাকত না’, পশ্চিমবঙ্গ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দুর পোস্ট

Must Read

কলকাতা: ২০ জুন প্রথমবার রাজ্য সরকারের উদ্যোগে পালিত হচ্ছে ‘পশ্চিমবঙ্গ দিবস’ (Paschim Banga Diwas)। সেই উপলক্ষে জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Dr. Shaymaprasad Mukherjee) প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শিতা ও আন্দোলনের ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল।

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি বাঙালি চিরঋণী। তাঁর দূরদর্শিতা না থাকলে আজ ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামক কোনও রাজ্যের অস্তিত্বই থাকত না।”

আরও পড়ুন: রক্তমাংসের নয়, ‘জামাই’ স্বয়ং রাধারমণ জিউ! শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে সাড়ে ৩৫০ বছরের অনন্য জামাই ষষ্ঠী

শুভেন্দুর বক্তব্য, দেশভাগের প্রাক্কালে যখন গোটা বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তৈরি হয়েছিল, তখন তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর নেতৃত্ব, আন্দোলন এবং রাজনৈতিক উদ্যোগের ফলেই পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ এবং তৎকালীন পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যদের ভূমিকাও সমানভাবে স্মরণীয়। তাঁদের ঐতিহাসিক সিদ্ধান্ত এবং প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গ বাঙালির নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে উঠেছিল বলে মত প্রকাশ করেন তিনি।

কেন ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’?

২০২৩ সালে কেন্দ্রীয় সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের নির্দেশ দেয়। বিজেপির মতে, ১৯৪৭ সালের ২০ জুন বাংলার বিভাজন এবং ভারতের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে তৎকালীন আইনসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই ইতিহাসকে স্মরণ করতেই দিনটি ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে এসেছে বিজেপি।

এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি উদ্যোগে প্রথমবার দিনটি পালন করা হচ্ছে। হুগলির তারকেশ্বরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখান থেকে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করারও কথা রয়েছে তাঁর।

প্রসঙ্গত, ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে অতীতে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছিল। তবে এবার নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দিনটি সরকারি মর্যাদায় পালিত হচ্ছে।

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This