29.5 C
Kolkata

ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে আবহাওয়ার পরিবর্তন, ঝড় বৃষ্টির পূর্বাভাস

Must Read

ওয়েবডেস্ক-  ভোটের  (2026 Assembly Election) উত্তাপের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বদল হচ্ছে আবহাওয়ার (Weather) । বঙ্গোপসাগর (Bay of Bengal)  থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। ফলে আবহাওয়ার বড় পরিবর্তন। অস্বস্তিকর গরম থেকে কিছুটা নিষ্কৃতি পেলেও বাড়বে ঝড় বৃষ্টির দাপট।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে দক্ষিণবঙ্গ (South Bengal)  ও উত্তরবঙ্গ (North Bengal)  দুই জায়গাতেই আবহাওয়া বদলাতে শুরু করেছে। কোথাও সকাল থেকেই দমকা ঝোড়ো বাতাস আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে খবর। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকবে।

রোদের তেজ খুব বেশি থাকবে না, ফলে গরম কিছুটা কমবে। ফলে মাঝে মাঝেই দমকা হাওয়ার দাপট থাকতে পারে। নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে আজ  হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে।

আরও পড়ুন-  দ্বিতীয় দফার ভোটের আগে ২৬ জন পুলিশ আধিকারিককে বদল কমিশনের

রোদের তাপ কম থাকায় গরম কম অনুভূত হবে। তবে মাঝে মধ্যে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বিকেলের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

 

 

 

 

Latest News

৬ বছর জেলবন্দি, তাও হয়নি বিচার? দিল্লিকাণ্ডে ফের জামিনের আর্জি শারজিল, উমরের

ওয়েব ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় (Delhi Violence Case 2020) ফের জামিনের (Bail) আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন...

More Articles Like This