ভোট শেষ, এবার স্ট্রং রুমে নজরদারিতে শিলিগুড়িতে কংগ্রেস প্রার্থীরা

Must Read

শিলিগুড়ি: ভোটগ্রহণ পর্ব শেষ হতেই স্ট্রং রুমের নিরাপত্তা (Strong Room Control) খতিয়ে দেখতে শিলিগুড়িতে (Siliguri) পরিদর্শনে গেলেন কংগ্রেস (Congress) প্রার্থীরা। শনিবার সকালে শিলিগুড়ি কলেজে অবস্থিত স্ট্রং রুমে যান তাঁরা।

এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী অলোক ধারা, মাটিগাড়া-নকশালবাড়ির অমিতাভ সরকার এবং ফাঁসিদেওয়ার নবনীতা তির্কি।

আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা সিঙ্গুরে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল চালকের

প্রার্থীরা স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন খতিয়ে দেখেন। ভোট-পরবর্তী এই পর্যায়ে ইভিএমের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দেন তাঁরা। কংগ্রেসের দাবি, স্বচ্ছ ও নিরপেক্ষ গণনা প্রক্রিয়া বজায় রাখতে এই ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Latest News

দিল্লিতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর এই...

More Articles Like This