27.8 C
Kolkata

শপথ নেওয়ার দু’দিনের মধ্যেই তৃষার ছবি নিয়ে বড় সিদ্ধান্ত বিজয়ের!

Must Read

ওয়েব ডেস্ক : সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোসেফ বিজয় (Joseph Vijay)। তবে চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর টান যে অটুট, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। কারণ, আগামী ১৪ মে রিলিজ হতে চলেছে সুরিয়া ও তৃষা অভিনীত অ্যাকশন ড্রামা ছবি ‘করুপ্পু’ (Karuppu)। আর এই ছবির জন্য দীর্ঘদিনের প্রথা ভেঙে সকাল ৯টায় স্পোশাল শো-এর অনুমতি দিলেন তামিলনাড়ুর (Tamilnadu) নতুন মুখ্যমন্ত্রী।

এই ছবির নির্মাতারা মঙ্গলবার একটি পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায় নিজের দফতরে বসে কাজ করছেন মুখ্যমন্ত্রী বিজয় (Joseph Vijay)। সেখানে নির্মাতারা লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী থিরু জোসেফ বিজয়কে ধন্যবাদ। তিনি অনুমতি দেওয়ার কারণেই ‘করুপ্পু’র ফার্স্ট ডে ফার্স্ট শো শুরু হবে সকাল ৯টা থেকে।’ বলে রাখা দরকার, দক্ষিণের রাজ্যে কোনও ছবি মুক্তি পেলে তা নিয়ে বেশ উন্মাদনা দেখা যায়। অনেক সময় সেই উন্মাদনা চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

আরও খবর : বিরতি কাটিয়ে ধারাবাহিকে ফিরছেন আদৃত

এদিকে ‘করুপ্পু’র ছবির নায়িকা তৃষা কৃষ্ণানের (Trisha Krishnan) সঙ্গে বিজয়ের অফ-স্ক্রিন রসায়ন নিয়ে চর্চা কম হয়নি। গিল্লি, কুরুভি থেকে শুরু করে হালের ‘লিও’-এই ছবিগুলিতে এই জুটির জনপ্রিয়তা বেশ জনপ্রিয়। এমনকি বিজয়ের শপথগ্রহণের সময় উপস্থিত ছিল তৃষাও। তা নিয়েও এখনও জোর জল্পনা চলছে। তবে এ নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতী তৃষার তরফে কিছু জানানো হয়নি। তার মাঝেই ‘করুপ্পু’ ছবির জন্য মুখ্যমন্ত্রীর এই অনুমতি নতুন জল্পনার সৃষ্টি হয়েছে।

‘করুপ্পু’ ছবিতে লেখা ও পরিচালনায় সুরিয়া ও তৃষা ছাড়া রয়েছেন ইন্দ্রানস, ন্যাটি এবং স্বাসিকার মতো একাধিক তারকা। এই ছবির পরিচালনা করেছেন সাই অভয়ঙ্কর। এবার শুধু দেখার বিষয় হলগুলিতে কেমন পারফর্ম করে এই ছবি।

দেখুন অন্য খবর :

Latest News

মেটলাইফে স্প্যানিশ ঝড়, মেসিকে থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনালকে (FIFA World Cup Final 2026) ঘিরে প্রত্যাশা ছিল সমানে সমানে লড়াইয়ের। একদিকে লিওনেল মেসির (Lionel...

More Articles Like This