36.3 C
Kolkata

সাতগেছিয়ার বিজেপি নেতা অভিজিৎ দাসের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

Must Read

ওয়েবডেস্ক- বিপুল ভোটে জয়লাভ ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (CM Shuvendu Ahdikari) । দিকে দিকে শুরু হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস। তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)  সাতগেছিয়া বিধানসভার ( Satgechia Assembly) বিজেপি নেতা অভিজিৎ দাস (Bjp Avijit Das) । যার ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও পড়ুন-  নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরেরই বিধায়ক হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পেশায় তিনি আইনি পরামর্শদাতা এবং সমাজকর্মী। দক্ষিণ ২৪ পরগনার একজন সক্রিয় বিজেপি নেতা। ফেসবুক পোস্টে বিজেপির প্রার্থীর অভিজিৎ দাসের পোস্ট ঘিরে তুমুল চাঞ্চল্য। তিনি লেখেন, ‘ডায়মন্ডের সাতগাছিয়া বিধানসভা বিজেপির এলাকা। তৃণমূলের গুণ্ডা বাহিনী ও অভিষেক ব্যানার্জির আর এক হাত নবকুমার বেতাল, যা অত্যাচার করেছে, কোনও কিছুতেই, তা শোধ হওয়ার নয়। গণ ধোলাইয়ে,পিটিয়ে মেরে দিলেও নয়।তা সত্বেও, এলাকার জনগণ যতক্ষণ না শান্ত হচ্ছে, কিছু নির্দেশ পালন করতে বলা হচ্ছে:- আগামী ছয় মাস, ১)এই এলাকায়, তৃণমূলের কোনও পার্টি অফিস খোলা যাবে না, ২) যে কজন মাথা আছেন, এই এলাকায় ঢুকবেন না, ৩) অভিশপ্ত অভিষেকের কোনো ছবি -পোস্টার টানানো যাবে না।

এলাকার বা বাইরের, তৃণমূলের বীর পুঙ্গবদের বলছি, যদি এর অন্যথা হয়, পরবর্তী পরিস্থিতির জন্য আমাদের দোষ দেবেন না। জনগণকে হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না। এতদিন পর, মানুষ শ্বাস নিতে পারছে, এলাকা অশান্ত করবেন না। ছয় মাস পরে,  এলাকার মানুষ, ধীরে ধীরে শান্ত হলে, পরবর্তী ভাবনা চিন্তা করা যাবে। আমাদের সহযোগিতা করুন।‘

 

Latest News

দুপুরের পরেই বদলে যাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রবিবার সকাল পর্যন্ত রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।...

More Articles Like This