34 C
Kolkata

তোলাবাজি, হামলা ও ভাঙচুরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল নেতা

Must Read

ওয়েব ডেস্ক : মারধর, বাড়ি ও টোটো ভাঙচুর ও হুমকি দিয়ে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগ। এই ঘটনায় তৃণমূল নেতাকে (TMC Leader) গ্রেফতার করল বর্ধমান (Burdwan) থানার পুলিশ (Police)। জানা যাচ্ছে, ধৃতের নাম খন্দকার ফজলুর রহমান ওরফে সবুজ। তিনি বর্ধমান থানার অন্তর্গত গোদা মাঝপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ (Police) সূত্রে খবর, গত ২৫ এপ্রিল সকালে গোদা মাঠ কলোনির বাসিন্দা সুরজিৎ কুণ্ডু স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন। অভিযোগ, সেই সময় খন্দকার ফজলুর রহমান ও তাঁর কয়েকজন সহযোগী সেখানে এসে সুরজিৎ কুণ্ডু এবং তাঁর ভাই রঞ্জিত কুণ্ডুর উপর অতর্কিতে হামলা চালায়। শুধু তাই নয়, তাঁদের বাড়ি এবং পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম একটি টোটোতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

আরও খবর : অবৈধ গরু পাচার রুখে দিলেন রেখা পাত্র! হিঙ্গলগঞ্জের ফেরিঘাটে কী করলেন বিজেপি বিধায়ক? দেখুন বড় খবর

ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি অভিযোগকারীদের। পাশাপাশি, খন্দকার ফজলুর রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত অমিত সেন হুমকি দিয়ে সুরজিৎ কুণ্ডুর দাদার কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা তোলা হিসেবে আদায় করেছেন বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর গত ১২ মে বর্ধমান থানায় (Burdwan Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন সুরজিৎ কুণ্ডু। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে খন্দকার ফজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৫(২), ১১৭(২), ৩২৪(৪), ৩০৮(৪) এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু করেছে। শনিবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খন্দকার ফজলুর রহমান। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

তিলজলায় বেআইনি বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: তিলজলায় (Tiljala Illegal Building) অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পত্তিতে ভাঙার উপর অন্তরবর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলার...

More Articles Like This