মন্ত্রিসভা ঠিক করতে ঝটিকা সফরে দিল্লিতে শমীক ভট্টাচার্য

Must Read

ওয়েবডেস্ক-  মন্ত্রিসভা (Cabinet)  ঠিক করতে ঝটিকা সফরে দিল্লি উড়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) । বিজেপি সূত্রে খবর,  মন্ত্রিসভা  চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে এই সফর তাঁর। দলীয় নেতা সাথে বৈঠক করেছেন। জানা গেছে, অধিকাংশ জায়গায় আরএসএস-এর মত মেনে নিতে হয়েছে মন্ত্রিসভা এবং স্পিকার নির্বাচনে। খুব শীঘ্রই বঙ্গ সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিধানসভা (Assembly)  নির্বাচনে প্রার্থী বাছাইয়ের শমীক ভট্টচার্যের মতামত আলাদা গুরুত্ব পেয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। বহু আসনে তাঁর সুপারিশ মেনেই তাঁর প্রার্থী তালিকা তৈরি হয়েছিল বলেই বিজেপি সূত্রে দাবি। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই  রাজনৈতিক কৌশল ঠিক করার গুরুত্ব অনেক বেড়েছে দলের অভ্যন্তরে। ফলে এখানে শমীক ভট্টাচার্যের মতামতকে প্রাধান্য পেয়েছে।

আরও পড়ুন-  ‘আমার অনেক কাজ, ভাবার সময় নেই, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে’ প্রসঙ্গে স্পষ্ট জবাব শুভেন্দুর 

স্বাধীনতার পর এই প্রথম বাংলায় বিজেপি সরকার গঠনের ঐতিহাসিক সাফল্য এসেছে তাঁর সভাপতিত্বের সময়েই। ফলে নতুন সরকারে কারা মন্ত্রী হবেন, কোন নেতাকে কোন দায়িত্ব দেওয়া সেই বিষয়ে রূপরেখা একদম রূপরেখা চূড়ান্ত করা হতে পারে।

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This