Forbidden

You don't have permission to access th1s resource.

রাজ্যের সব স্কুলে বাধ্যতামূলক ‘বন্দেমাতরম’ - KolkataTV
29.6 C
Kolkata

রাজ্যের সব স্কুলে বাধ্যতামূলক ‘বন্দেমাতরম’

Must Read

কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি স্কুলে এবার বাধ্যতামূলক করা হচ্ছে ‘বন্দেমাতরম’ (Vande Mataram) গান। স্কুল শুরুর আগে প্রার্থনা সঙ্গীত হিসেবেই গাওয়া হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই জাতীয় গান। ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে বিভিন্ন জেলার স্কুল পরিদর্শক ও শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে বলে খবর। আগামী সোমবার থেকেই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, “রাজ্যের সমস্ত সরকারি স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দেমাতরম চালু করা হবে। নবান্ন থেকে খুব শীঘ্রই এ নিয়ে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি হবে।”

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল

বর্তমানে গরমের ছুটির কারণে স্কুল বন্ধ থাকলেও ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আলিপুরদুয়ার জেলার প্রাথমিক স্কুল পরিদর্শক লক্ষ্মনা গোলে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে হোয়াটসঅ্যাপ মারফত নির্দেশ পাঠানো হয়েছে। খুব দ্রুত লিখিত নির্দেশিকাও পৌঁছে যাবে স্কুলগুলিতে।

শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষকদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (এবিআরএসএম)। সংগঠনের নেতা অসীম দাস বলেন, “সাম্প্রদায়িকতার অজুহাতে এতদিন এই রাষ্ট্রগীতকে স্কুলে বন্ধ করে রাখা হয়েছিল। বন্দেমাতরম আমাদের সংস্কৃতি ও জাতীয় চেতনার অংশ। স্কুলে এটি চালু হওয়া অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।”

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “বিকৃত ইতিহাস বদলের এটাই সঠিক সময়।” তাঁর দাবি, কেন্দ্রের তরফে আগেও এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর হতে দেয়নি। এখন নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরা হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যের নতুন সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও শিক্ষামহলে জোর চর্চা শুরু হয়েছে।

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This