27.1 C
Kolkata

আগে খেলা, তারপর পড়া, তবুও উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ অন্ডালের সৌম্যদীপ

Must Read

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result)। জীবনের অন্যতম বড় পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) সৌম্যদীপ খাঁ (Soumyadwip Khan)। আর এই স্থান পেয়েই অন্ডাল সহ গোটা জেলাকে গর্বিত করল এই ছাত্র।

মূলত, ছোট থেকেই খেলাধুলায় ছিল প্রবল আগ্রহ ছিল সৌম্যদীপের (Soumyadwip Khan)। পড়াশোনার পাশাপাশি মাঠেও ছিল সমান দাপট। এবার তিনি গোটা জেলার নাম উজ্জ্বল করলেন। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের বহুলার সৌম্যদীপ খাঁ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। পড়াশোনার শুরু স্থানীয় একটি স্কুলে। আসানসোলের রামকৃষ্ণ মিশন আশ্রমে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সে। এর পর একাদশ শ্রেণিতে থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনার জন্য পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছিলেন তিনি। এদিকে ছেলের সাফল্যে খুশি পরিবারও।

আরও খবর : রাজ্যের সব স্কুলে বাধ্যতামূলক ‘বন্দেমাতরম’

সৌম্যদীপের (Soumyadwip Khan) বাবা সনাতন খাঁ বেসরকারি পরিবহণ সংস্থার কর্মী এবং মা সরকারি স্বাস্থ্য আধিকারিক। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা বলেন, “ছেলে ছোট থেকেই রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে। বাইরে থাকত। তবে আজ ওর এই সাফল্যে আমরা গর্বিত। ছুটিতে বাড়ি এলে এলাকার গৃহশিক্ষকের কাছেও পড়ত।”

এধিকে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ হয়ে সৌম্যদীপ (Soumyadwip Khan) জানিয়েছেন, “মাধ্যমিকে পাঁচ নম্বর কম হওয়ায় প্রথম দশের মধ্যে জায়গা করতে পারিনি। তাই এবার চেষ্টা ছিল যাতে কোনও নম্বর কম না হয়। মা-বাবা এবং রামকৃষ্ণ মিশনের শিক্ষকদের জন্যই এই সাফল্য পেয়েছি। ভবিষ্যতে চিকিৎসক হতে চাই।”

দেখুন অন্য খবর :

Latest News

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ।...

More Articles Like This