সিজেপি-র প্রতিবাদে শামিল শাবানা, বিশাল ভরদ্বাজ, বিশাল দাদলানি  

Must Read

ওয়েব ডেস্ক: ককরোচ জনতা পার্টির প্রতিবাদে শামিল হলেন বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি, চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজ এবং গীতিকার-গায়ক বিশাল দাদলানি। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল সিজেপি। সেই প্রতিবাদ বিশাল আকার ধারণ করে।

২ অক্টোবরের প্রতিবাদ জ্ঞানেশ কুমারের পদত্যাগ ছাড়াও ছিল নির্বাচনে স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর-এর প্রভাবের বিরুদ্ধে, পুরনো ভোটার লিস্ট ফিরিয়ে আনা এবং মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে স্বচ্ছতার দাবিতে। সিজেপি-র তরফে আগেই জানানো হয়েছিল, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে মুম্বই সহ সারা দেশে প্রতিবাদে শামিল হবে তারা। এমনকী মুম্বই পুলিশ অনুমতি না দিলেও এই কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বিজেপি নেতার বাইকে আগুন, তদন্তে চাঞ্চল্যকর মোড়! স্ত্রী-সহ গ্রেফতার ৬

শিবাজি পার্কের প্রতিবাদ স্থলে যোগ দেন শাবানা আজমি। সেখানকার একটি ছোট ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার ক্যাপশন দেন, ‘মুম্বই তুঝে সেলাম।’ এই সমাবেশের আগেই শাবানা মানুষকে আহ্বান জানিয়েছিলেন যাতে তাঁরা গান্ধী জয়ন্তীর দিন বিকেল ৪টেয় শিবাজি পার্কের বিক্ষোভে যোগ দেন।

এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, “আপনার ভোট আপনার কণ্ঠস্বর। আপনার ভোট আপনার অধিকার। আপনার ভোটই এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। কিন্তু যখন আপনার ভোট আর গণ্য হয় না, তখন কী ঘটে? যখন ভোটার তালিকা থেকে হঠাৎ আপনার নাম মুছে যায়, কিংবা আপনার ভোট বাদ দেওয়া, পরিবর্তন করা বা কারচুপি করা হয়, তখন কী হয়?”

প্রতিবাদ স্থলে দেখা যায় বিশাল ভরদ্বাজকেও। নামী ফিল্মমেকারকে দেখা যায় প্রতিবাদে শামিল হওয়া এক মহিলাকে জড়িয়ে ধরতে এবং তারপর প্রতিবাদ স্থলের দিকে এগিয়ে যেতে। আর একটি ভিডিয়োতে দেখা যায়, ভিড়ের মধ্যে দিয়ে প্রতিবাদ মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন বিশাল দাদলানি। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে মঞ্চে উঠে জড়িয়ে ধরেন তিনি এবং সমর্থকদের অভিনন্দন জানান।

Latest News

প্রতিবাদে উত্তাল যন্তর মন্তর, সারাদিনে আটক ১১০০ বিরোধী!

ওয়েব ডেস্ক: গান্ধী জয়ন্তীর দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দেশ। একদিকে মুম্বয়ের শিবাজি পার্কে...

More Articles Like This