মিঠি নদী কেলেঙ্কারিতে গ্রেফতার ডিনো মোরিয়া

Must Read

ওয়েব ডেস্ক : মুম্বইয়ের মিঠি নদী সংস্কার ও পলি অপসারণের কাজে কথিত আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হলেন বলিউড অভিনেতা ডিনো মোরিয়া (Dino Morea)। ২ অক্টোবর বান্দ্রার বাড়িতে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে খবর। পরে তাঁকে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার কাছে নিয়ে যাওয়া হয়।

মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কারের জন্য দেওয়া বিভিন্ন সরকারি চুক্তি ঘিরেই এই মামলার তদন্ত। অভিযোগ, প্রকল্পের বরাত, অর্থপ্রদান এবং কাজের বাস্তবায়নে একাধিক অনিয়ম হয়েছিল। তদন্তকারীরা ঠিকাদার, মধ্যস্থতাকারী এবং পুরসভার আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখছেন। অভিযোগ অনুযায়ী, এই ঘটনায় বৃহন্মুম্বই পুরনিগমের প্রায় ৬৫.৫৪ কোটি টাকা ক্ষতি হয়েছে।

আরও খবর : ভরদুপুরে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে ‘ডাকাত’! বকাঝকা নয়, শিবপ্রসাদকে আশীর্বাদ বর্ষীয়ান অভিনেত্রীর

এই মামলায় ডিনো মোরিয়ার (Dino Morea) নাম এর আগেও তদন্তে উঠে এসেছিল। ২০২৫ সালের মে মাসে তাঁকে এবং তাঁর ভাই স্যান্টিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। তদন্তকারীরা ফোনের তথ্যের মাধ্যমে মামলার সঙ্গে যুক্ত কয়েকজনের সঙ্গে তাঁদের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখেছিলেন।

স্যান্টিনোর সংস্থা ইউবিও রাইডজের আর্থিক লেনদেন নিয়েও তদন্তকারীদের নজর ছিল। মিঠি নদীর কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে ওই সংস্থার কোনও আর্থিক বা ব্যবসায়িক যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হয়। তদন্তে কেতন কদমের নামও উঠে এসেছে। ২০২৫ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। মিঠি নদীর সংস্কারের কাজের বরাত কীভাবে দেওয়া হয়েছিল এবং সেই সংক্রান্ত অর্থপ্রদানের ক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছিল কি না, তা তদন্তের আওতায় রয়েছে। এর আগে এই মামলায় ডিনো মোরিয়ার বাড়িতেও তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের বাড়ি ও অন্যান্য জায়গাতেও তল্লাশি চালানো হয়েছিল বলে জানা গিয়েছে।

Latest News

প্রতিবাদে উত্তাল যন্তর মন্তর, সারাদিনে আটক ১১০০ বিরোধী!

ওয়েব ডেস্ক: গান্ধী জয়ন্তীর দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দেশ। একদিকে মুম্বয়ের শিবাজি পার্কে...

More Articles Like This