৪৪ বছরের ভূত ছাড়ল! এশিয়াডে সোনা জয় মহিলা হকি দলের

Must Read

ওয়েব ডেস্ক: ৪৪ বছরের ভূত ছাড়ল। এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মেয়েদের হকি দল। ১৯৮২ সালের এশিয়ান গেমসে মহিলা হকি দল প্রথমবার সোনা জিতেছিল, তারপর আজ গান্ধী জয়ন্তীর দিন ইতিহাস সৃষ্টি করলেন সবিতা, দীপিকা, লালরেমসিয়ামিরা। ফাইনালে লালরেমসিয়ামির একমাত্র গোলে চীনকে হারাল ভারতের মেয়েরা। এই জয়ে পদকের সঙ্গে বোনাস হিসেবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে গেল।

আজ দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন লালরেমসিয়ামি। মাইলস্টোন ম্যাচ স্মরণীয় করে রাখলেন গোল করে এবং দেশকে সোনা এনে দিয়ে। তবে ইতিহাস রচনায় কম কৃতিত্ব নেই গোলকিপার সবিতা পুনিয়ারও। ভারতের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলা সবিতা দুর্দান্ত ক্ষিপ্রতায় পেনাল্টি স্ট্রোক আটকে দেন। চীনের ঝা ইংয়ের স্ট্রোক বাঁ-দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন।

আরও পড়ুন: লাল বলের ক্রিকেটকে গুডবাই, সাদা বলে লড়াই চালিয়ে যাবেন চাহাল

চীনের মহিলা হকি দল যথেষ্ট শক্তিশালী। আগের অলিম্পিক্সে রুপো জিতেছিল তারা। এ ম্যাচ যে ভারতীয় ললনাদের জন্য কঠিন হবে তা জানাই ছিল। ম্যাচ শুরু হতে তা-ই দেখা গেল। বার বার ভারতের ডি-বক্সে হানা দিতে থাকে চীন। দাঁতে দাঁত চেপে রক্ষণ আগলে রাখছিলেন গোলকিপার সবিতা এবং রক্ষণের খেলোয়াড়রা। চীন বার বার আক্রমণ করেও গোল করতে পারেনি, পেনাল্টি স্ট্রোক পেলেও তা বাঁচিয়ে দেন সবিতা।

অন্যদিকে খেলার গতির বিপরীতে গোল পায় ভারত। গোল আসে একেবারে প্রথম কোয়ার্টারেই। ডি বক্সের মধ্যে থেকে লালরেমসিয়ামির শট চীনের গোলে ঢুকে যায়। এরপর চলতে থাকে রক্ষণ সামলানো। ম্যাচ শেষের হুটার বাজতেই উল্লাসে ফেটে পড়েন ভারতের কোচ শোয়ার্ড মারিন এবং খেলোয়াড়রা। অবসান হয় ৪৪ বছরের অপেক্ষার।

Latest News

ফরিদাবাদে নাবালিকার উপর যৌন নির্যাতন, ৩ যুবক গ্রেফতার

ওয়েব ডেস্ক : ফরিদাবাদের (Faridabad ) গ্রেটার ফরিদাবাদের একটি পরিত্যক্ত বাড়িতে নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনার প্রায় এক...

More Articles Like This