রাজধানীতে বাঙালি অধ্যাপিকার মর্মান্তিক পরিণতি, তদন্তে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : রাজধানী দিল্লিতে (Delhi) চাঞ্চল্যকর ঘটনা। ফ্ল্যাট থেকে উদ্ধার হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার (Teacher) মৃতদেহ। নাম দেবস্মিতা পাল। বৃহস্পতিবার সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে খবর। এর পর অধ্যাপিকার দিদি দেবারতি খবর দেন পুলিশে (Police)। এর পরেই দেবস্মিতার মৃতদেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভে থাকতেন দেবস্মিতা। তিনি ইংরাজির অধ্যাপিকা ছিলেন। স্বামী থাকতেন বেঙ্গালুরুতে। তবে দিল্লির ওই ফ্ল্যাটে একা থাকতেন ওই বাঙালি অধ্যাপিকা। সূত্রের খবর, বৃহস্পতিবার বোনের খোঁজ না পেয়ে তাঁর ফ্ল্যাটে যান দিদি দেবারতি। তবে দরজা বন্ধ ছিল। এর পর দরজা ভেঙে ঘরে ঢুকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দেবস্মিতার মৃত দেহ।

আরও খবর : ইন্ডিয়া জোটের বৈঠকের মাঝে দল ছাড়তে পারেন তৃণমূলের একাধিক সাংসদ?

পুলিশ (Police) এসে দেহ উদ্ধার করে মহয়নাতদন্তের জন্য পাঠায়। প্রাছমিকভাবে জানা গিয়েছে, দেবস্মিতার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। এছাড়া তাঁর দেহে অন্যান্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘর থেকে কিছু চুরি যায়নি। ফলে চেনাশোনা কেউ এই হত্যার পিছনে রয়েছে? প্রশ্ন উঠছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, দেবস্মিতার সঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়া চলছিল তাঁর স্বামীর। ফলে এই খুনের পিছনে এই যোগ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজধানীতে নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দেখুন অন্য খবর :

Latest News

ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা...

More Articles Like This