27.5 C
Kolkata

আহত তৃণমূল কর্মীকে নিয়ে  হাসপাতালে বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ

Must Read

বর্ধমান-  পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নসরতপুর এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে আহত তৃণমূল কর্মী অমল হালদারকে আজ ফের ভর্তি করা হল কালনা মহকুমা হাসপাতালে। তাঁকে নিজে হাসপাতালে নিয়ে আসেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ।

অন্যদিকে,  একই ঘটনায় গ্রেফতার হওয়া তৃণমূল কর্মী অমিত মোদক ও কৃষ্ণ ঘোষের সঙ্গে দেখা করতে কালনা সংশোধনাগারেও যান স্বপন দেবনাথ এবং তাঁদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে,  সংঘর্ষে আহত দু’জন তৃণমূল কর্মীর মধ্যে একজন বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন,  আর অমল হালদার এতদিন কালনাতেই চিকিৎসাধীন ছিলেন। ভোটের জন্য তিনি সাময়িক ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। তবে ভোটের পর ফের অসুস্থ হয়ে পড়লে আজ, রবিবার, তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বপন দেবনাথ জানান, “অমল হালদার আবার অসুস্থ বোধ করায় আজ তাঁকে ভর্তি করা হয়েছে।”

আরও পড়ুন-  মোথাবাড়ি কাণ্ডে এবার তৃণমূল নেতাদের তলব করল NIA

এদিকে, ওই দিনের ঘটনায় ক্ষতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে ভাঙচুর হওয়া বিভিন্ন সামগ্রী আজ নাদনঘাট থানার পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তৃণমূল প্রার্থী।

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This