নারায়ণগড়ে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি, বিপর্যস্ত খড়্গপুর-ওড়িশা রেল পরিষেবা

Must Read

ওয়েব ডেস্ক : নারায়ণগড়ে (Narayangarh) বড়সড় রেল দুর্ঘটনা। কয়লাবোঝাই একটি মালগাড়ি লাইনচ্যুত (Train Derailment) হওয়ায় ব্যাহত হল খড়্গপুর থেকে ওড়িশাগামী রেল চলাচল। বিকেল চারটে নাগাদ নারায়ণগড় থানার রামপুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, ওড়িশা থেকে খড়্গপুরের দিকে আসছিল কয়লাবোঝাই মালগাড়িটি। ডাউন লাইনে আচমকাই ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। মোট চারটি বগি লাইন থেকে সরে গিয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে দুটি বগি লাইনের বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে।

আরও খবর :  ঝড়বৃষ্টির পর মাঠে পড়ে ৩ হাতির দেহ! ছিঁড়ে পড়া হাইটেনশন তারেই কি মৃত্যু মা ও ২ শাবকের?

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। লাইনচ্যুত বগিগুলি সরিয়ে রেল পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে ওই পথে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে।

ঠিক কী কারণে মালগাড়িটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং কবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, সেবিষয়েও তদন্ত চলছে।

Latest News

৫৫তম শতরান কোহলির, শতরান গিলেরও! ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে জয় ভারতের

ওয়েব ডেস্ক : থিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় ভারতের (Team India)। ২৯৬ রানের লক্ষ্য...

More Articles Like This