দুপুর গড়িয়ে সন্ধ্যা, এসআরএফটিআইয়ে তুমুল উত্তেজনা

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতার এসআরএফটিআইয়ে (SRFTI) আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির এক অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা। দুপুরে শুরু হওয়া বিক্ষোভ সন্ধ্যা পর্যন্ত গড়ায়। ক্যাম্পাসের ভিতরে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা। বাইরে জমায়েত হওয়া কয়েকজনের সঙ্গে তাঁদের একাধিকবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। তাঁদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, এদিন দুপুরে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান ছিল। অভিযোগ, সেই সময় এসএফআই সদস্যরা ওই অনুষ্ঠানস্থলে যায়। কেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠান করা হয়। তাঁদের বক্তব্য, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে ওই সংগঠনের অনুষ্ঠান কীভাবে হল, তা নিয়ে তাঁদের আগে থেকে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।

আরও খবর :  কলকাতার এসআরএফটিআইয়ে উত্তেজনা, পড়ুয়া-শিক্ষকদের উপর হামলার অভিযোগ

অন্যদিকে আয়োজকদের অভিযোগ, অনুষ্ঠানে আপত্তি জানাতে গিয়ে কয়েকজন এসএফআই সদস্য ছবি ও ব্যানার ছিঁড়ে দেয়। পালটা পড়ুয়াদের দাবি, তাঁদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। প্রতিবাদ করতে গেলে তাঁদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। দুই পক্ষের এই পালটা দাবির মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।কিছুক্ষণের মধ্যেই হাতাহাতি এবং ইট-পাথর ছোড়াছুড়ির অভিযোগ ওঠে। এমনকী এক ব্যক্তিকে মারধর করে আহত করার অভিযোগও সামনে এসেছে।

পুলিশের উপস্থিতিতেও কয়েক দফায় উত্তেজনা তৈরি হয় বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় কারা জড়িত, কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হল এবং হামলার অভিযোগ কতটা সত্যি, তা খতিয়ে দেখছে পুলিশ।

Latest News

৫৫তম শতরান কোহলির, শতরান গিলেরও! ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে জয় ভারতের

ওয়েব ডেস্ক : থিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় ভারতের (Team India)। ২৯৬ রানের লক্ষ্য...

More Articles Like This