ওয়েব ডেস্ক: সাবিত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে গল্পে মেতে ওঠেন শিবপ্রসাদ। চলে চানাচুর খাওয়ার পর্বও। এমনকি বর্ষীয়ান অভিনেত্রীর মুখে শোনা যায় তাঁর বিখ্যাত হিন্দি সংলাপ। সেই সাক্ষাতের মুহূর্ত সমাজমাধ্যমেও ভাগ করে নিয়েছেন পরিচালক-অভিনেতা।
এর আগেও ছবির প্রচারে অভিনব পন্থা অবলম্বন করেছেন শিবপ্রসাদ। ২০২৪ সালে ‘বহুরূপী’ মুক্তির আগে টলিপাড়ার একাধিক তারকার বাড়িতে হাজির হয়েছিলেন তিনি। সেই তালিকায় ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জিৎ। এ বারও নতুন ছবির প্রচারে পরিচিত তারকাদের সঙ্গে দেখা করছেন তিনি।
আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র। তার আগে সাবিত্রী চট্টোপাধ্যায়ের আশীর্বাদ পেয়ে আপ্লুত শিবপ্রসাদ। তবে বর্ষীয়ান অভিনেত্রী তাঁকে ঠিক কী বলেছেন, তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।
