শেয়ার বাজারে বড় ধস, একদিনে ৫ লক্ষ কোটি টাকার বেশি উধাও বিনিয়োগকারীদের

Must Read

ওয়েব ডেস্ক : সপ্তাহের প্রথম কাজের দিনেই বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার (Share Market)। সোমবার, ২৮ সেপ্টেম্বর, লেনদেনের শুরু থেকেই একের পর এক সূচক নিচে নামতে থাকে। দিন শেষে সেনসেক্স (Sensex) ১,১২৪.০২ পয়েন্ট পড়ে ৭২,৭৭১.৭২-তে থামে। শতাংশের হিসাবে পতন ১.৫২। একই ছবি দেখা যায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও।

এদিন নিফটি-৫০ (Nifty 50) সূচকও ১.৫৬ শতাংশ নেমেছে। ৩৬০.২৫ পয়েন্ট কমে ২২,৭৮০.২৫-এ দাঁড়িয়েছে সূচক। এর পাশাপাশি নিফটি মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকেও বড় পতন হয়েছে। মিডক্যাপ সূচক কমেছে ১.৬ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ১.৮ শতাংশ।

আরও খবর :  ষষ্ঠ শ্রেণিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা থেকে অব্যাহতি দিতে সুপ্রিম নির্দেশ

বাজারের এই পতনের সরাসরি প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের উপর। সোমবারের লেনদেনে সামগ্রিক ভাবে ৫ লক্ষ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। একাধিক বড় সংস্থার শেয়ারে বিক্রির চাপ দেখা যায়। জ়িয়ো ফিন্যান্সিয়াল, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস, লার্সেন অ্যান্ড টুব্রো, আদানি এন্টারপ্রাইজেস এবং আদানি পোর্টসের মতো সংস্থার শেয়ারে উল্লেখযোগ্য পতন হয়েছে।

শুধু বড় সংস্থাই নয়, বাজারের বিভিন্ন ক্ষেত্রেই বিক্রির চাপ দেখা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, টেলিকম, জ্বালানি, পরিকাঠামো, ভোগ্যপণ্য, রিয়েল এস্টেট, বেসরকারি ব্যাঙ্ক, ধাতু এবং তেল-গ্যাস ক্ষেত্রের সূচকও নিম্নমুখী ছিল। এদিন প্রায় ১৯০টি শেয়ারের দর ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। বাজারের পতনের নেপথ্যে একাধিক আন্তর্জাতিক ও ঘরোয়া কারণের কথা বলছেন বাজার বিশ্লেষকরা।

Latest News

সেপ্টেম্বরের শেষে দিল্লিতে ঠান্ডার আমেজ, ২৫ বছরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা

ওয়েব ডেস্ক :সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আচমকাই বদলে গিয়েছে রাজধানী দিল্লির আবহাওয়া (Delhi Weather)। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Tempreture) নেমে...

More Articles Like This